রবিবার কলকাতা সহ একাধিক জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর(Bay Of Bengal) ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘুনাবর্ত।দক্ষিণবঙ্গে(South Bengal) শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। শনিবার ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায়।

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ,হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকবে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদা ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা।সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পং – এ ভারী বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গে(North Bengal) দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে ।তাই সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের দেওয়া হয়েছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির