উত্তরে দুর্যোগ, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি ৫ জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পুড়ছে দক্ষিণবঙ্গ, উত্তরে দুর্যোগ। বুধ ও বৃহস্পতি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে চলতি সপ্তাহে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার প্রভাবে সপ্তাহের মাঝামাঝি কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৩ আগস্ট উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টা হবে। এদিকে আগামী সপ্তাহে মঙ্গল ও বুধবার বাংলা উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কারণ ওই সময় সমুদ্র উত্তাল থাকবে ঝড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে।

আবহাওয়া দফতর দাবি করেছে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিংপং এবং কোচবিহার জেলাতে হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে। ভৌত বৃহস্পতি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে সুপ্রভাত থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরের জেলাগুলিতে। কিন্তু উত্তরবঙ্গে এই দুর্যোগ চললেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। যদিও স্থানীয়ভাবে কোথাও কোথাও ভদ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সঙ্গে ঝড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে এই জেলাগুলির ওপর দিয়ে।

চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হলে তার প্রবাহে সপ্তাহের মধ্যভাগে কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ধরো হাওয়া বইবে। তাই ওই ৫ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং এর ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি হয়েছে মঙ্গলবার। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে অতি প্রবল বৃষ্টি হতে পারে। তাই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি কলকাতায় স্বাভাবিকের উপরে তাপমাত্রা থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে ক্রমশ তাপমাত্রা বাড়বে অস্বস্তি বাড়বে। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির