বৃহস্পতি ও শুক্রতে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী কয়েক দিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। প্রত্যেকদিনই দু-এক পশলা বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ এর আশেপাশে থাকবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ,দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাদবাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের(North Bengal) উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার দক্ষিণবঙ্গে নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বাদ বাকি জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।২১, ২২ ,২৩ ,২৪, ২৫ অগাস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।২১, ২২ ,২৩ ,২৪ ,২৫ অগাস্ট উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের(South Bengal) বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হবে। দু – এক জায়গায় ঘন্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু পুরুলিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টি হবে না। মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাদ দিয়ে সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।আগামীকাল উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে। শুধুমাত্র ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।২১ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সব জেলাগুলোতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগণায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।২১ অগাস্ট বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ অগাস্ট শুক্রবার দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা।

এছাড়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে বিক্ষিপ্ত ভাবে দু – এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।২২ অগাস্ট উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারি বৃষ্টির সম্ভাবনা।২৩ অগাস্ট শনিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা। এর সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, হাওড়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।২৩ অগাস্ট দিনাজপুর এবং মালদার বিক্ষিপ্ত ভারি বৃষ্টির সম্ভাবনা।২৪ অগাস্ট মালদা ,দুই দিনাজপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।২৫ আগস্ট ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।মৎস্যজীবীদের জন্য ২২ এবং ২৩ অগাস্ট অর্থাৎ শুক্র এবং শনিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে।

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের