বুধবার থেকে দুর্যোগ কমলেও,পঞ্চমী তিথিতে ফের গভীর নিম্নচাপ সৃষ্টি হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে ।আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে। তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত । যেটা ওড়িশার(Ordissa) উপর দিয়ে গেছে। নতুন করে নিম্নচাপ তৈরি হবে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থী তে। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।

নিম্নচাপের প্রভাবে পুঞ্জিভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে। ২৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল। সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড। কোনভাবেই এটি ক্লাউড বার্ষ্টের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি।প্রথম নিম্নচাপ এর প্রভাবে মঙ্গলবার উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি হবে কলকাতায়। চতুর্থীর নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।বিক্ষিপ্তভাবে উপকূলের ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে(South Bengal) মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কলকাতা ,হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা।

তৃতীয়া তিথিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা।বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া ,পূর্ব-পশ্চিম মেদিনীপুর ,হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা(Kolkata) সহ।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়