বসন্তের কলকাতায় পারা ছুঁল ৩২ ডিগ্রি! বঙ্গের দুয়ারে গ্রীষ্ম

আগামী কয়েকদিন কার্যত রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তের বাংলায় সকালের দিকে ঠাণ্ডার আমেজ মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারাও চড়ে চলেছে। খাস কলকাতার(Kolkata) বুকেই পারা ৩০ ডিগ্রি পার করে ৩২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। যা অবস্থা তাতে খুব শীঘ্রই পারা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আর এখানেই ছড়াচ্ছে উদ্বেগ। বসন্তের আবহেই যদি পারা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলে তাহলে গ্রীষ্মে কী হবে! পারা কী তখন তাহলে খাস কলকাতাতেই ৪০ ডিগ্রি পার করে দেবে? যদি সেরকম কিছু হয় তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে পারা কোথায় গিয়ে পৌঁছাবে এই গ্রীষ্মে, সেটা ভেবেই এখন দুশ্চিন্তায় আবহাওয়াবিদ থেকে আমজনতা সকলেই।

গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ গোটা রাজ্যজুড়েই জাঁকিয়ে গরম পড়ে যাচ্ছে। হু হু করে চড়ছে পারা। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কার্যত রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা(Temperature)। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কার্যত এখন প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়বে। চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। পাল্লা দিয়ে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু বাড়বে। মূলত কলকাতা সহ দেশজুড়েই বাড়ছে দূষণ। আর সেই দূষণ বাড়ার কারণেই উত্তরোত্তর গরম বাড়ছে।

পরিবেশবিদদের অভিমত, বার বার সতর্ক করার ফলে মানুষের হুঁশ ফিরছে না। সরকারও যে খুব সতর্ক সে কথাও মোটেও বলা যায় না। প্রায় সর্বত্রই গাছ কেটে ফেলা হচ্ছে, জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে, কংক্রিটের জঙ্গল মাথাচাড়া দিচ্ছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে পারা চড়ে চলেছে। গত বছর মার্চ মাসে কোভিডের কারণে কিছুটা হলেও রাস্তায় ভিড় কম ছিল। যদিও সেই সময় বিধানসভা নির্বাচনের কারণে মিটিং মিছিল যথেষ্টই হয়েছিল। কিন্তু তুলনামূলক ভাবে গাড়িঘোড়া কম চলার কারণে দূষণ কম ছিল। এতটা গরমও ছিল না। কিন্তু, এ বছর গরম অনেকটাই বেড়েছে। যত গাছ কেটে লোহা, কংক্রিট বাড়ানো হবে, ততই তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন,  দক্ষিণবঙ্গে আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নিচে থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি হলেও কলকাতা সহ শহর ও শহরতলীতে শীতের আমেজ খুব সামান্যই অনুভূত হবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ হালকা। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের