‘‘গণতন্ত্র নয়, এটা ভীতি প্রদর্শন!’’, I-PAC কর্তার গ্রেফতারিতে কেন্দ্র-কমিশনকে বিঁধলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায়। তার আগেই ভোটকুশলী সংস্থা আইপ্যাক কর্তা ভিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে ইডি। এই ঘটনাকে গণতন্ত্র নয়, ভীতিপ্রদর্শন বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলেছেন, ৪-৫ মে বাংলায় থাকুন। বাংলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আইপ্যাক-এর অন্যতম কর্তা ভিনেশ চান্দেলকে ১০ দিনের জন্য হেফাজতে পেয়েছে ইডি। সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলার নির্বাচনের ঠিক ১০ দিন আগে আই-প্যাক -এর সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলের গ্রেফতার কেবল উদ্বেগজনকই নয়—এটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। বাংলাতে যখন উচিৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, তখন এই ধরনের পদক্ষেপ একাধিক বার্তা দেয়। বার্তা দেওয়া হয়, বিরোধী পক্ষের হয়ে কাজ করলে পরবর্তী লক্ষ্য হতে পারেন আপনি। এটি গণতন্ত্র নয়—এটি স্রেফ ভয়ভীতি প্রদর্শন!

অমিত শাহ এবং বিজেপির উদ্দেশ্যে তাঁর বার্তা, আগামী ৪ ও ৫ মে বাংলাতে থাকুন। জ্ঞানেশ কুমার সহ যত সংস্থাকে কাজে লাগিয়েছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আসবেন। বাংলাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। বাংলার কণ্ঠরোধ করা যাবে না এবং বাংলা কারও কাছে মাথা নত করবে না। এটি এমন এক মাটি, যা জবাব দেয় প্রতিরোধ দিয়ে; আর সেই প্রতিরোধের প্রকৃত অর্থ কী বাংলা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে!

তিনি আরও লিখেছেন, যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তাঁরা দলবদল করেই সুরক্ষা পেয়ে যান। অন্যদের রাজনৈতিকভাবে নিশানা করা হয়। মানুষ সব বোঝে। মানুষের আস্থা ক্ষয়ে যেতে শুরু করেছে। একদিকে নির্বাচন কমিশন; অন্যদিকে ইডি, এনআইএ এবং সিবিআই এর মতো সংস্থাগুলো—ময়দানে নেমে পড়েছে। এটি সুষ্ঠু পরিবেশ নয়, বরং ভয় তৈরি করে। ভারত সবসময় তার গণতন্ত্র নিয়ে গর্ব করেছে। কিন্তু আজ অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, আমরা কি আজও সেই একই দেশ হয়ে আছি? মূল প্রশ্নটি হল, আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো কি স্বাধীন?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে