ইতিহাস গড়লেন কলকাতার অনির্বাণ! রানার-আপ প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে

বিশ্বের সবথেকে বেশি পুরস্কার মূল্যের এই গলফ প্রতিযোগিতায় রানার আপ হয়ে অনির্বাণ জিতে নিয়েছেন প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ছেলে, কলকাতার ছেলে গড়ে ফেললেন ইতিহাস। নাম তাঁর অনির্বাণ লাহিড়ি(Anirban Lahiri)। বাংলা থেকে যোজন যোজন দূরে থাকা মার্কিন মুলুকে(USA) প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে(Players Championship) রানার-আপ হলেন বাংলার এই গলফার। টাইগার উডস, গ্রেগ নরম্যানের মতো বিখ্যাত গলফাররা এর আগে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি অনির্বাণ। মাত্র এক স্ট্রোকের জন্য রানার-আপ হন তিনি। বিশ্বের সবথেকে বেশি পুরস্কার মূল্যের এই গলফ(Golf) প্রতিযোগিতায় রানার আপ হয়ে অনির্বাণ জিতে নিয়েছেন প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। প্রায় ১৫০ কোটি টাকার এই প্রতিযোগিতায় এবারে অবশ্য চ্যাম্পিয়ান হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ। তবে বাঙালির উচ্ছ্বাস অনির্বাণকে ঘিরেই। কেননা ভারতীয়(Indian) গলফের ইতিহাসে তিনি রেকর্ড গড়ে ফেলেছেন।

প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে থ্রি আন্ডার পার ৬৯ স্কোর করেন অনির্বাণ। তাঁর চেয়ে মাত্র একটি শটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন ক্যামেরন স্মিথ। ম্যাচের পর ভারতীয় গলফার বলেছেন, ‘হন্ডা ক্লাসিক উইকে আমার পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। আমি আমার কোচকে একটা মেসেজ পাঠিয়েছিলাম। লিখেছিলাম, টি অফে ২৯তম, অ্যারাউন্ড দ্য গ্রিনে চতুর্থ, পাটিংয়ে ১৫তম ও অ্যাপ্রোচ দ্য গ্রিনে ১৪৪তম স্থানে রয়েছি। তখনই ঠিক করেছিলাম, আমার লক্ষ্য হবে সেই পারফরম্যান্সে উন্নতি করা। খুব সফল একটা সপ্তাহ গেল।’ অনির্বাণের এই জয়ের পরে গলফ বিশেষজ্ঞ ব্র্যান্ডেল শ্যাম্বেল বলেছেন, ‘প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে ক্যামেরন স্মিথ জিতলেও এই সপ্তাহে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছে অনির্বাণ।’ ভারতীয় গলফার হিসাবে রেকর্ড গড়ার পর অনির্বাণ বলেছেন, ‘আমি জিততে চেয়েছিলাম। সাত বছর ধরে এখানে খেলছি। এখনও সীমানা অতিক্রম করতে পারিনি। এই বোঝাটা ঘাড় থেকে নামাতে চাই। তবে আজ সুযোগ ছিল। অনেক দিন ধরে খারাপ ফর্ম চলতে থাকলে নিজেকে নিজেই প্রশ্ন করতে ইচ্ছে করে, কী হচ্ছে টা কী? কী করছো তুমি? অনেক দিন তুমি ভাল খেলোনি। নিজের দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায়। সেটা নিয়েই পরিশ্রম করেছি। নিজের ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।’  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার