‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছেন বিজেপি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছেন বিজেপি সরকার। আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন ৭৬ তম বর্ষে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদি। সেই উপলক্ষে আজ, সোমবার (৭ সেপ্টেম্বর) রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি এবং রাজ্যসভা সাংসদ শ্রী শমীক ভট্টাচার্য। নানা বিষয় নিয়ে কথা বললেন তিনি।

সেখানে সম্প্রতি কলকাতায় আসা ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্যটি নিয়েও কথা বলেছেন তিনি। যিনি দুর্গাপুজোয় বাঙালিদের আমিষ খাওয়া নিয়ে  প্রশ্ন তুলে বলেছিলেন, যাঁরা দুর্গাপুজোর সময়ে আমিষ খান, তাঁরা পাষণ্ড। তাই তিনি পুজোর সময় ননভেজ পরিত্যাগের নিদান দেন। এই নিয়েই শুরু হয় বিতর্ক। এই প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষজন কে কী খাবেন বা কী পরবেন, তা নিয়ে বিজেপির কোনও বক্তব্য নেই। বাগেশ্বর বাবা একজন সাধক। সেই হিসেবে তিনি তাঁর মতামত বা পরামর্শ প্রদর্শন করতেই পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কী খাবেন, সেই সিদ্ধান্ত বাঙালির নিজস্ব বিষয়। বাঙালি যে সংস্কৃতি ও অভ্যাসে অভ্যস্ত, সে অনুযায়ীই চলবে। কেউ মাছ-মাংস খাবেন, কেউ নিরামিষ খাবেন—এটি ব্যক্তিগত পছন্দের বিষয়। কাউকে কী খেতে হবে তা নির্ধারণ করে দেওয়া বিজেপির অবস্থান নয়।’

এরপর তিনি আগামী ১৭ সেপ্টেম্বরে মোদির জন্মদিনের পরিকল্পনা নিয়ে বলেন, ‘প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পালিত হবে ‘সেবা সংকল্প অভিযান’। পশ্চিমবঙ্গেও বুথ থেকে জেলা স্তর পর্যন্ত এই কর্মসূচি ব্যাপকভাবে পালন করা হবে। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার ২৫ বছর পূর্ণ হবে। সম্পূর্ণ স্বাভাবিক ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এত দীর্ঘ সময় প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার নজির ভারতীয় রাজনীতিতে অনন্য। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে রাজ্যের প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ প্রজ্বলনের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হবে একটি তথ্যচিত্র ও থিম সং। ‘নমো সেবা গাথা’-র মাধ্যমে বিভিন্ন স্তরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মযজ্ঞ এবং জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি ‘সেবা জ্যোতি যাত্রা’-র মাধ্যমে জেলা ও মণ্ডল স্তর থেকে এই কর্মসূচিকে বিকেন্দ্রীকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। শুধু রাজনৈতিক প্রচার নয়, এই এক মাসকে মানুষের পাশে দাঁড়ানোর একটি সেবামূলক অভিযান হিসেবেও গড়ে তোলা হবে।’

চরম ভুল, রাষ্ট্রসঙ্ঘের নতুন বিশ্ব মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের