লিঙ্গ দেখে হত্যা, বৈসারনের বর্ণনা শুনে নির্ঘুম রাত কাটালেন বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি : পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের নির্বিচারে গুলির ঘটনা মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে বৈসরন ভূমির দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য একলহমায় রক্তাক্ত হয়েছে জঙ্গিদের আগ্নেয়াস্ত্রর কাছে। নক্কারজনকভাবে ধর্ম নিশ্চিত করে হত্যা করা হয়েছে পর্যটকদের। এই ঘটনায় আতঙ্কিত হয়েছেন গোটা দেশের মানুষ।কাশ্মীর থেকে কলকাতার দূরত্ব প্রায় ১৭৬২ কিলোমিটার। এতদূরে বসেও এই খবর দেখেই রাতের ঘুম উড়েছে অনেকের। তারমধ্যে রয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র কাশ্মীরি ভরত কল।

কাশ্মীর নিয়ে বিভিন্ন সময়ে নিজের মতামত শেয়ার করেন। কখনো তাঁর কথায় উঠে এসেছে যন্ত্রণার স্মৃতি, কখনও শোনা গিয়েছে ভূস্বর্গের মন মুগ্ধকর পরিস্থিতির কথা। কিন্তু মঙ্গলবারের ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের যন্ত্রণার কথা শুনে আরও মুষড়ে পড়েছেন অভিনেতা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরুষ সদস্যদের প্যান্ট খুলিয়ে লিঙ্গ পরীক্ষা করে হিন্দু নিশ্চিত হওয়ার পরেই হত্যা করা হয়েছে। স্ত্রীদের সামনেই লিঙ্গ পরীক্ষা করে হত্যালীলা চালানো হয়েছে বলে অভিযোগ।

এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরেই কাশ্মীরের পর্যটন শিল্প সুখের দিনের মুখ দেখেছিল। টার্গেট কিলিং কাশ্মীরে নতুন ঘটনা নয়, এর আগে ১৯৮৯-এও টার্গেট কিলিং হয়েছে। সেই কারণেই বহু মানুষ ওখান থেকে বেরিয়ে এলেন। কারণ তাঁদের খুঁজে খুঁজে মারা হতো। এদিনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া উচিত। এই ধরনের ঘটনা তাঁকে ১৯৮৯ সালের কথা মনে করিয়ে দেয়। সৌদি আরবে যেমন রাস্তায় দাঁড় করিয়ে গুলি করা হয়, সেই ভাবে শাস্তি দেওয়া হোক। যে মেয়ের সামনে তাঁর স্বামীকে নির্বিচারে হত্যা করা হল, তার কথা ভাবলেই মানসিক যন্ত্রণা হয়।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা