সিজিও কমপ্লেক্স অভিযানের মঞ্চ থেকে আরএসএসকে আক্রমণ বিমান বসুর

শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযানের মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগে দুর্নীতির তদন্ত ত্বরান্বিত করার দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর সিজিও কমপ্লেক্স অভিযান করে বামফ্রন্ট। শুক্রবার সল্টলেকে সেই অভিযানের মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একইসঙ্গে এদিন তিনি দুর্নীতি ও বেকারত্ব নিয়েও সরব হন।

শুক্রবার বিমান বসু বলেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোনও রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু রাজনৈতিক সংগঠনের জন্ম দেয় এবং তাকে পরিচালনা করে। আরএসএস প্রথম হিন্দু মহাসভার জন্ম দিয়েছিল, সেই হিন্দু মহাসভাকে পরিচালনা করেছে। পরে জনসঙ্ঘকে জন্ম দিয়েছিল, জনসঙ্ঘকে পরিচালনা করেছে। এখন ভারতীয় জনতা পার্টিকে জন্ম দিয়েছে, তার পরিচালনা করছে।’ এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হন বর্ষীয়ান সিপিআইএম নেতা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তা নিয়ে কেন্দ্রকে বেঁধেন বিমান বসু।  

উল্লেখ্য খাদ্যদ্রব্য ও ওষুধে জিএসটি লাগু হওয়ার প্রতিবাদ জানানো হয় এদিনের অভিযান থেকে। ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে বাম কর্মী সমর্থকরা এদিন সিজিও কম্পপ্লেক্স অভিযানে অংশ নেন। যদিও প্রথমে বামেদের মঞ্চ বাঁধা নিয়ে জটিলতা তৈরি হয়। পুলিশের তরফে প্রথমে মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এর আগে ৩১ অগাস্ট বর্ধমানে বামেদের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বাম কর্মী ও পুলিশের সংঘর্ষে দুই পক্ষের একাধিক মানুষ আহত হন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই