১৬ দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল

যদিও হাসপাতাল থেকে ছাড়া পেলেও পোড়খাওয়া নেতাকে আপাতত কয়েকদিন শারীরিক ধকল না নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় টানা ১৬ দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার বিকালে হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেলেও পোড়খাওয়া নেতাকে আপাতত কয়েকদিন শারীরিক ধকল না নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা।  এদিন হাসপাতাল থেকে অনুব্রতের ছাড়া পাওয়ার খবর পেয়েই তাঁকে ফের কয়লা পাচার কাণ্ডে জেরার জন্য নতুন করে সমন পাঠানোর তোড়জোড় শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।

গত ৬ এপ্রিল বুকের ব্যথা-সহ নানা শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও তাঁর শারীরিক অসুস্থতাকে কটাক্ষ করেছিলেন বিজেপি, সিপিএম নেতারা। এমনকী শালীনতার সীমা ডিঙিয়ে স্বঘোষিত এক কবিয়াল গানও বেঁধেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই বীরভূম জেলা তৃণমূল সভাপতির চিকি‍ৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় ৷ বিভিন্ন পরীক্ষায় ফুসফুসে জল জমার বিষয়টি যেমন ধরা পড়ে, তেমনই  অন্ডকোষে পুঁজ জমার বিষয়টিও জানা যায়।

গত বুধবার শারীরিক পরীক্ষার জন্য উডবার্ন ওয়ার্ড থেকে ভবানীপুরের রামরিকদাস হরলালকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। সেখানে অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষার পরে ফের তাঁকে উডবার্ন ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়। চিকি‍ৎসায় কিছুটা উন্নতি হওয়ায় এদিন হাসপাতাল থেকে অনুব্রতকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা।   

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে