কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। আগামী সপ্তাহেই কলকাতায় আসার কথা তাঁর। আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের রণকৌশল নির্ধারণ, প্রার্থী বাছাই এবং সংগঠনকে আরও মজবুত করার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। 

সূত্রের খবর, কালীপুজোর আগেই নীতীন নবীনের বঙ্গ সফরের সম্ভাবনা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে আলোচনা চলছিল। তবে সফরের নির্দিষ্ট দিন তখনও স্থির হয়নি। শেষ পর্যন্ত আগামী ২ নভেম্বর তাঁর কলকাতায় আসার কথা জানিয়েছে বঙ্গ বিজেপি। ওই দিন রাজ্যের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনে কোন কৌশল নিয়ে এগোবে পদ্মশিবির, তা নিয়েই মূলত আলোচনা হতে পারে। পাশাপাশি, দুই পুরসভায় প্রার্থী নির্বাচন এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও বৈঠকে কথা উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষেও দু’দিনের সফরে বাংলায় এসেছিলেন নীতীন নবীন। সেই সফরে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেন তিনি। কলকাতা ও হাওড়ার পুরভোটে রণকৌশল এবং প্রার্থী বাছাইয়ের বিষয়েও আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছিল।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির