দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘা স্টেশন পৌঁছনোর আগেই মাঝপথে থমকে গেল হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিদ্যুৎ সরবরাহে সমস্যার জেরেই ট্রেনের ইঞ্জিনে পাওয়ার সাপ্লাই পৌঁছয়নি। ফলে গন্তব্যে পৌঁছনোর আগেই থেমে যায় ট্রেন।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ। ১২৮৫৭ নম্বর তাম্রলিপ্ত এক্সপ্রেসটি তখন দিঘা স্টেশনের দিকে এগোচ্ছিল। কিন্তু স্টেশন থেকে প্রায় দু’কিলোমিটার দূরে টিকরা স্টেশনের কাছে আচমকাই ট্রেনটির গতি থেমে যায়। এরপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। প্রাথমিক তদন্তে অনুমান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইঞ্জিনে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আটকে পড়া ট্রেনটিকে দিঘা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, তমলুক থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি ইতিমধ্যেই কাঁথি স্টেশনে পৌঁছেছে। ওই ইঞ্জিনের সাহায্যে তাম্রলিপ্ত এক্সপ্রেসকে টেনে দিঘা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিশের আধিকারিকরা। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের মধ্যে অসুবিধা তৈরি হয়। তাদের মধ্যে অনেককে রেলের উদ্যোগে টোটোয় করে দিঘা স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত পরিস্থিতি সামলে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের