পুরভোট: টাকা নেই, লোকজন নেই! প্রচারে অনীহা বিজেপি প্রার্থীদের

কেন লোকজন জোগাড় হচ্ছে না, এই প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির নেতৃত্ব টাকার সাফাই দিয়েছেন বলেই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র ১২ দিন, এরপরই কলকাতায় পুরভোটে। কিন্তু ময়দানে দেখা নেই বেশিরভাগ বিজেপি প্রার্থীর। এমনকি রাজ্য নেতাদেরও দেখা যাচ্ছে না প্রচারে। তবে কী লড়াই করার আগেই হাল ছেড়ে দিল বঙ্গ বিজেপি? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনীতির অলিন্দে। বিজেপির অন্দরমহলের খবর, এখনও পর্যন্ত প্রচারের জন্য দলীয় প্রার্থীদের টাকাই দিয়ে পারেনি দল। তার উপর লোকবলও কমেছে বিজেপির। সবমিলিয়ে একটা ভাটার টান দেখা যাচ্ছে পুরভোটের প্রচারে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব কথা দিয়েছেন, দু-এক দিনের মধ্যেই দলীয় প্রার্থীদের প্রচারের টাকা দিয়ে দেওয়া হবে।

সোমবারই কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য বৈঠক করেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। সূত্রের খবর, তিনিও বেজায় চটেছেন পুরভোটে রাজ্য নেতৃত্বের এই গয়ংগচ্ছ মনোভাব দেখে। অমিত মালব্য জানিয়ে দিয়েছেন, প্রচারে জোর বাড়াতে হবে। শীঘ্রই টাকা দেওয়া হবে পার্টির ইলেকশন ফান্ডে। তিনি আরও বলেন, তিনি বলেন, ভোটের আগে হার মানা চলবে না বিজেপি কর্মীদের।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এ ব্যাপারে চিন্তিত। সূত্রের খবর, তাঁদের কাছে রিপোর্ট গিয়েছে, অধিকাংশ ওয়ার্ডে দলের প্রচারই হচ্ছে না। প্রার্থী বলছেন সঙ্গে লোকজন নেই। প্রচারে গিয়ে লাভ কী? কেন লোকজন জোগাড় হচ্ছে না, এই প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির নেতৃত্ব টাকার সাফাই দিয়েছেন বলেই জানা গিয়েছে। তবে, বিজেপির অন্দরের খবর, প্রার্থী বুঝে এবং জয়ের সম্ভাবনা দেখে তাঁদের প্রচারের টাকা দেবে দল।

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র