RSS’র কথায় কান দিয়ে বঙ্গে বিপর্যয়ের মুখে বিজেপি

RSS’র তরফে বিজেপিকে সতর্ক করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ব্যক্তিগত স্তরে আক্রমণ করা না হয়। লানেই তোলেননি বিজেপির নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বার নয়, দুই দফায় এসেছিল সতর্কতা। প্রথমবার একুশের ভোটের পরে এবং দ্বিতীয়বার চলতি বছরের প্রথম দিকে। কিন্তু সেই দুই সতর্কবার্তাতেই কান দেয়নি পদ্ম শিবির। বঙ্গ বিজেপিই হোক বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই হোক, সঙ্ঘের সেই সতর্কবার্তা তাঁরা কানে তোলেননি। আর সেই না তোলার খেসারত এখন গুণছেন তাঁরাই। একুশে ভোটে হারের পরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা RSS’র তরফে বিজেপিকে সতর্ক করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) যেন ব্যক্তিগত স্তরে আক্রমণ করা না হয়। এমনকি এটাও বলে দেওয়া হয়েছিল বাংলায় আমজনতার জন্য মমতা যে সব প্রকল্প চালু করেছেন তা নিয়ে যেন ব্যাঙ্গ বিদ্রুপ না করা হয়। আবার চলতি বছরের প্রথমদিকে সঙ্ঘ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যেকার সংযোগরক্ষাকারী অরুণ কুমার কলকাতায় এসে বলে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের অতি সক্রিয়তা বাংলার শাসকের পক্ষেই নিয়ে যাবে জনমতকে। দুর্ভাগ্য, এই সব সতর্কবার্তা কানে তোলেননি পদ্ম শিবিরের নেতারা। আর তার জেরে ভড়াডুবি। আরও একবার। একুশের বিধানসভা নির্বাচনের পরে তেইশের পঞ্চায়েত ভোটে।

বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) দেখা যাচ্ছে বিজেপি(BJP) ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় ৪ শতাংশ ভোট বেশি পেয়েছে। কিন্তু ২০২১ সালের তুলনায় তাঁদের ভোট কমেছে ১৫ শতাংশ। বাংলার পদ্ম শিবিরের নেতারা দলের খারাপ ফলের জন্য যতই নাকি কান্না করুন আর যতই বা মামলা করুন, বাস্তব তথ্য কিন্তু বলে দিচ্ছে গ্রাম বাংলায় বিজেপি গ্রাম পঞ্চায়েত স্তরে ৬৩, ২২৯টি আসনের মধ্যে ৯,৭৭৭টি আসন পেয়েছে। বাংলার বুকে এটাই এ যাবৎকাল পর্যন্ত বিজেপির প্রাপ্ত সব থেকে বেশি আসন সংখ্যা। এখানে আর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরের হিসাবে ধরা হয়নি। যদিও সেই দুই স্তরেও আসন জিতেছে বিজেপি। পঞ্চায়েত সমিতি স্তরে ৯৭৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১,০১০টি আসন। জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৯টি আসন। যদি সত্যি করে সন্ত্রাস হতো তাহলে বিজেপি কী এই সাফল্যটুকুরও মুখ দেখতে পারতো? আর তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও আর বাংলার দলীয় নেতাদের মুখ থেকে সন্ত্রাসের অভিযোগ শুনতে চান না। তবে এবারে তাঁদের ভাবতে হবে সঙ্ঘের সতর্কবার্তা নিয়ে।

এবারের পঞ্চায়েত নির্বাচনের বহু আগে থেকেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে নানা দুর্নীতির মামলায়। অথচ সেই একই দুর্নীতির ঘটনায় কোনও বিজেপি নেতাকে তাঁরা আজ পর্যন্ত না গ্রেফতার করেছে না জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। যাবতীয় পদক্ষেপ শুধু তৃণমূলের নেতাদের নিয়েই। আবার একই সঙ্গে বিজেপি, বাম ও কংগ্রেস একযোগে দুর্নীতির ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে যা না তাই খুশি বলে বেড়িয়েছেন। পাশাপাশি রাজ্যের আর্থসামাজিক প্রকল্পগুলি নিয়েও ব্যাঙ্গ বিদ্রুপ করতেও তাঁরা পিছুপা হননি। কিন্তু এখন গ্রাম বাংলার রায় সামনে আসার পরে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে আমজনতা এই সব দুর্নীতিকাণ্ডে বিরোধীদের অভিযোগগুলিকে পাত্তাও দেয়নি, গুরুত্বও দেয়নি, গ্রহণও করেনি, কানেও তোলেনি। তাই শাসকের শিবিরে জোয়ার আর বিরোধীদের শুরুই হার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই