ইস্তেহারে হরেক প্রতিশ্রুতি! অথচ শুভেন্দুর টার্গেট মাত্র ১০

শুভেন্দু নিজেই যেখানে হার মেনে বসে আছেন, মাত্র ১০টা আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্চেন তখন কলকাতা জয় আর হাজারো স্বপ্ন দেখিয়ে কেন ইস্তেহার প্রকাশ করছে বিজেপি? রাজনৈতিক দলগুলি তো ক্ষমতা জয়ের লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করে। সেখানে শুভেন্দু মাত্র ১০ আসনে জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে অমিত শাহ বঙ্গ বিজেপির সামনে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন ২০০ আসন। সেই লক্ষ্য ছোঁয়া তো বহু দূরের কথা, তার অর্ধেক আসনও পায়নি গেরুয়া শিবির। মাত্র ৭৭ আসন পেয়েই তাঁদের দৌড় গিয়েছিল থেমে। এবার বাংলার বিরোধী দলনেতা, মোদি-শাহের নয়নেরমণি, শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির সামনে কলকাতা পুরনিগমে মাত্র ১০টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। আর সেটাও এমন একটা দিনে যেদিন কলকাতা জয়ের স্বপ্ন দেখিয়ে বিজেপির ইস্তাহার ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে এখন নেটিজেনরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্চেন হাসি ঠাট্টায়। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৪২টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। সব আসনে প্রার্থী দিতে না পারলেও তাঁরা নিজেদের ইস্তেহারে কলকাতা জয়ের স্বপ্ন ফেরি করার পথে হাঁটা দিয়েছে। অথচ শুভেন্দু বলছেন মাত্র ১০ আসনে জিতে আসুন। এই বিপরীতমুখী দাবি ঘিরে এখন হাসির পাশাপ্সহি অস্বস্তি ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরেও।

আগামী বুধবার কলকাতা পুরনিগমের পুরনির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ হওয়ার কথা রয়েছে। অথচ তার আগেই সোম সন্ধ্যাতেই বিজেপির ইস্তেহার চলে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমের হাতে। সেই ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও স্বচ্ছতায় জোর দিয়েছে পদ্মশিবির। দিয়েছে শহরের নিরাপত্তা আঁটসাঁট করার প্রতিশ্রুতি। ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’ শীর্ষক ওই ইস্তেহারে শহর কলকাতায় ইউনিফায়েড ট্রান্সপোর্ট কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই কার্ডের আবার নাম দেওয়া হয়েছে ‘আমার কলকাতা’। এই একটি কার্ডের সাহায্যে মেট্রো রেল, ট্রাম, বাস এবং লোকাল ট্রেনে সফর করা যাবে বলে ইস্তেহারে দাবি করা হয়েছে। কলকাতায় পার্কিং সমস্যার সমাধানের জন্য শহরের ১০টি জায়গায় পার্কিং লট তৈরির কথা বলা হয়েছে বিজেপি পুর-ইস্তেহারে। এছাড়া কেন্দ্রের অম্রুত প্রকল্প এবং স্বচ্ছ ভারত মিশনের আওয়াত ঘরে ঘরে যথাক্রমে জল এবং শৌচালয় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও বঙ্গ বিজেপির ইস্তেহারে রয়েছে। একইসঙ্গে কলকাতাবাসীকে জলযন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে ব্রিটিশ আমলের ড্রেনেজ ব্যবস্থা বদলে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। অগ্নিকাণ্ডের জেরে শহরের বহু গুরুত্বপূর্ণ বাজার, অফিস বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে। বারবার অভিযোগের আঙুল উঠেছে দুর্বল অগ্নিনির্বাপন ব্যবস্থার দিকে। সেই বিষয়টি নজরে রেখে অগ্নিনির্বাপন ব্যবস্থায় জোর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে গেরুয়া শিবির। এছাড়া কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে মিউজিক স্কুল, স্পোর্টস সেন্টার তৈরির কথাও বলা হয়েছে।

কিন্তু এই সব স্বপ্ন আর প্রতিশ্রুতিতে জল ঢেলে দিয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বঙ্গ বিজেপির সামনে কল্কাতা পুরনিগমে মাত্র ১০টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আর তাতেই হাসির হুল্লোড় শাসক শিবির থেকে নেটিজেনদের মধ্যে। সোমবার কলকাতার আইসিসিআর–এ দলের প্রার্থী ও সংগঠকদের নিয়ে একটি বৈঠক সারেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, এখন পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই ১০টি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব৷’ আর এখানেই প্রশ্ন উঠেছে, শুভেন্দু নিজেই যেখানে হার মেনে বসে আছেন, মাত্র ১০টা আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্চেন তখন কলকাতা জয় আর হাজারো স্বপ্ন দেখিয়ে কেন ইস্তেহার প্রকাশ করছে বিজেপি? রাজনৈতিক দলগুলি তো ক্ষমতা জয়ের লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করে। সেখানে শুভেন্দু মাত্র ১০ আসনে জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন! দলের ঠিক কতটা দূরাবস্থা হলে এমনটা ঘটে! বঙ্গ বিজেপির বাস্তবিক অর্থেই এখন রাহুর দশা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে