আন্দোলনে নেমে জলকামানে স্নান বিজেপির

বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরেই যুব মোর্চার আন্দোলন থমকে যায়। তিন দিক থেকে এগিয়ে এসেছিলেন আন্দোলনকারীরা। পরিস্থিতি হয়ে ওঠে ধুন্ধুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি:  নেমেছিল আন্দোলন করতে। আর তীব্র গরমে আক্ষরিক অর্থেই স্নান করল বিজেপি (BJP)। বিকাশ ভবনের অদূরেই পুলিশের (Police) জলকামানে ভিজতে হল বিজেপির মিছিলে অংশগ্রহণকারীদের। দফায় জলকামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। বিকাশ ভবন থেকে তখন মিছিলের দূরত্ব প্রায় ১০০ মিটার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিছিলের জন্য অনুমতি নেওয়া হয়নি।

মঙ্গলবার বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযানের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। তিন দিক থেকে এগিয়ে এসেছিলেন আন্দোলনকারীরা। বাধা দিয়েছিল পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা সেই বাধা না মেনেই এগিয়ে যায়। যুব মোর্চা ভেঙে ফেলে একের পর এক পুলিশের ব্যারিকেড। প্রায় ৩ টি ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় পুলিশ। দফায় দফায় চালানো হয় জলকামান। ছত্রভঙ্গ হয়ে পড়ে বিজেপি যুব মোর্চা। কার্যত স্নান করে গেলেন আন্দোলনকারীরা। বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরেই যুব মোর্চার আন্দোলন থমকে যায়।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, তাঁদের মিছিলে আহত হয়েছেন প্রায় ৪ জন। লাঠিচার্জের অভিযোগও তুলেছেন তিনি। এসএসসির নিয়োগ দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এই মিছিল ডেকেছিল যুবমোর্চা। সুকান্তের দাবি, সিপিএম বা কংগ্রেস অভিযোগ চালালে তাদের বাধা দেওয়া হয় না। আদালতের দ্বারস্থ হওয়ারও কথা বলেছেন সুকান্ত।

এদিনের আন্দোলনকে কেন্দ্র করে করুণাময়ী এলাকায় পুলিশ ও বিজেপির মধ্যে শুরু ধস্তাধস্তি। পরে পরিস্থিতি হয়ে ওঠে ধুন্ধুমার। বাধে খণ্ডযুদ্ধ। এরপরে বিকাশ ভবন থেকে দূরে রাস্তায় বসেই বিক্ষোভ দেখায় বিজেপি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চের বিচারাধীন এসএসসির (SSC) গ্রুপ ডি ও নবম- দশম শ্রেণিতে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ মামলা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই প্রেক্ষিতে বলেন, বিজেপির ১২০- ১২৫ জন জমায়েত করেছিল মঙ্গলবার। তার মধ্যে অনেকের নিজের নিরাপত্তারক্ষীই রয়েছে। অরাজকতা করার চেষ্টা করেছিল বিজেপি। পুলিশ তীব্র গরমে তাদের একটু স্নান করিয়ে দিয়েছে।

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ