সল্টলেকে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় মর্মান্তিক কাণ্ড। সল্টলেকের গেস্ট হাউসের সামনে থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। খুনের অভিযোগ তুলেছে পরিবার। জানা মৃত তরুণীর নাম নার্গিস (১৯)। এই রহস্যমৃত্যুর পিছনে আদতে কী ঘটনা লুকিয়ে রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। 

জানা গিয়েছে, সোমবার (১৮ মে) রাতে সল্টলেক সেক্টর ওয়ান বিসি ব্লকে অ্যাপ ক্যাবে করে গেস্ট হাউসে এসেছিলেন ২ মহিলা এবং দুই যুবক। রাতে নিকটবর্তী একটি গাছে আম পারতে ওঠে ওই তরুণী এবং সেই সময় আমের গাছ থেকে পড়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এরপর ওই তরুণীকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে মৃত্যু তা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

আরও পড়ুন-বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

তবে পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। গাছ থেকে কেউ পড়লে হাত পা ভাঙতে পারে। মেয়ে গাছে উঠতেই পারে না বলে জানিয়েছে মা-বাবা। এই ঘটনায় বিধাননগর উত্তর থানার পুলিশ এক মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে। গাড়িতে উদ্ধার কোল্ড ড্রিংকস-খাবার। ওই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে বলে খবর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী, পাতে থাকবে কী কী জানেন

তিন মাসে আয় ৬১,৫০০ টাকা, দারুণ সুবিধা দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম,জানেন কারা পাবেন?

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

সল্টলেকে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ