হাসপাতালের বেড থেকে নিখোঁজ প্রসূতির দেহ উদ্ধার

কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের পিছন থেকে সোমবার সকালে ওই প্রসূতির দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শয্যা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল প্রসূতির দেহ। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের পিছন থেকে সোমবার সকালে ওই প্রসূতির দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে  উত্তেজনা তৈরি হয়েছে। মৃত তরুণীর পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে।

জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম আসিয়া বিবি। ৩২ বছর বয়স তাঁর। দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালীর বাসিন্দা ছিলে তিনি। গত ২৬ তারিখে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আসিয়াকে। হাসপাতালে ভর্তি করার পরের দিন এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্তান প্রসবের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু রবিবার থেকে আচমকা তাঁর আর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের লোকজন আসিয়ার খোঁজে হাসপাতাল চত্বরে তল্লাশি চালান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দ্বারস্থ হন। এমনকী বেনিয়াপুকুর থানাতে নিখোঁজ এর অভিযোগ দায়ের করেন ওই  প্রসূতির পরিবার। কিন্তু রবিবার সারারাত পেরিয়ে গেলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে সোমবার সকালে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের পিছন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। দেহে আঘাতের চিহ্নও রয়েছে।

সোমবার দেহ উদ্ধারের পর কান্নায় ও ক্ষোভে ফেটে পড়েছে মৃত প্রসূতির পরিবার। আসিয়া বিবিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি প্রসূতি বিভাগের বাইরে চলে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?