খিদিরপুরে ভিন-রাজ্যের যুগলের পচাগলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাজস্থান থেকে কলকাতায় এসে খিদিরপুরের ভুকৈলাশে কার্ল মার্ক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাট থাকছিলেন তাঁরা। বুধবার রাতে সেই ফ্ল্যাট থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বন্ধ ঘর থেকে। রাজস্থান থেকে কলকাতায় এসে খিদিরপুরের ভুকৈলাশে কার্ল মার্ক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাট থাকছিলেন তাঁরা। বুধবার রাতে সেই ফ্ল্যাট থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগেই রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন ওই যুগল। তাঁদের নাম যথাক্রমে দীনেশ কুমার এবং সঙ্গীতা কুমার। দীনেশের বয়স ২৯ বছর এবং সঙ্গীতার বয়স ১৯ বছর বলে জান গিয়েছে। দুজনেই রাজস্থানের বাসিন্দা। কলকাতায় এসে ওই যুগল খিদিরপুরের ভুকৈলাশে কার্ল মার্ক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাটে থাকছিলেন। গত সোমবার থেকে তাঁরা ওই ফ্ল্যাটে থাকছিলেন। বুধবার সেই ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ পান আশেপাশের লোকজন। এর পর পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ পোর্ট থানার পুলিশ। বুধবার রাতে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।ঘরের ভিতরে ঢুকে তদন্তকারীরা দেখেন,  এক যুবক এবং এক তরুণীর দেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এর পর দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুগল আত্মহত্যা করেছেন। তবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না কি অন্য কোনও সম্পর্ক ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে ওই যুগল যে বন্ধুর ফ্ল্যাটে থাকছিলেন তাঁর নাম রনজিৎ সাউ। রনজিৎ যুবক যুবতীকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাউথ পোর্ট থানার পুলিশ।

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী