আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকে গেস্ট হাউস থেকে উদ্ধার যুবকের দেহ, বিবস্ত্র অবস্থায় উদ্ধার বান্ধবী

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। মৃত্যু ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। বিবস্ত্র প্রেমিকার পাশে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় যুবকের নিথর দেহ। অভিযোগ, গত দু মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিল ওই যুগল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানা অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে পুলিশের কাছে গতকাল রাতে ফোন আসে যে তাদের একটি রুমের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে যার জন্যে অন্য গেস্টদের সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেয় এক যুবতী। পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় ওই যুবকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থা নিথর পরে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে ওই গেস্ট হাউসে এই রুমটি বুক করা হয় নির্ঝর চৌধুরী নামে। সেই সময় থেকেই এই রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং তার প্রেমিকা অনুশীলা চৌধুরী বসবাস করতেন। গতকাল এই যুগলের মধ্যে বচসা হয় এবং মারধরের ঘটনা ঘটে বলেও পুলিশ সূত্রে খবর। ওই যুবতীর দেহে এবং যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার যুবকের দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।  কি কারণে এই যুবকের মৃত্যু হল সেটা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে অন্যের নামে কি করে এই যুগল এই গেস্ট হাউসে রুম বুক করল সেই বিষয় নিয়েই ফের একবার প্রশ্নের সন্মুখীন বিধাননগর পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ