কলকাতায় এসে সৌরভের সঙ্গে কয়েকদিন থাকতে চান রাজকুমার রাও, কিন্তু কেন?

হাতে গোনা আর দু-তিনদিন। মার্চের প্রথম সপ্তাহেই কলকাতায় আসছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। উপলক্ষ্য মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর দু-তিনদিন। মার্চের প্রথম সপ্তাহেই কলকাতায় আসছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। উপলক্ষ্য মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এত কাণ্ড কারখানার পর অবশেষে ভারতের প্রাক্তন অধিনায়কের জীবনী চিত্রের শুটিং শুরু হচ্ছে। ২০১৯ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়েছিল। নিজের জীবনের কাহিনীর চিত্রনাট্য নিজেই লিখেছেন ‘দাদা’ সৌরভ। কিন্তু তাঁর ভূমিকায় কে মানানসই, তা খুঁজে পেতে প্রায় ৫ বছর সময় লেগে গেল। অবশেষে ছবি সেটে যাচ্ছে। প্রথমে রণবীর কাপুর, এরপর আয়ুষ্মান খুরানা, হৃতিক রোশন-সহ একাধিক বলিউড অভিনেতার সৌরভের ভূমিকায় আলোচনায় এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব পড়ে রাজকুমারের কাঁধে।

শোনা যাচ্ছে, সৌরভের ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন মিমি চক্রবর্তী। তবে এখনও নিশ্চিত নয়। এর আগে কলকাতায় সৌরভের বাড়িতে রেইকি করে গিয়েছেন ছবির নির্মাতারা। এখন জানা যাচ্ছে, শুটিং শুরুর আগে সৌরভের সঙ্গে দেখা করতে চান রাজকুমার। তাঁকে সামনে থেকে খুঁটিয়ে দেখতে চান। তার কাছে ‘মাস্টার ক্লাস’ করতে চান। তার পর ‘মাঠে’ নামবেন তিনি, এমনই ইচ্ছা প্রকাশ করেছেন রাজকুমার রাও। তবে মার্চে শুধুমাত্র রাজকুমার নন, কলকাতায় আসবেন ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেও এবং তাঁর টিম। আসতে পারেন প্রযোজক লাভ রঞ্জনও।

এদিকে আগামী ১ মার্চ ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে ভারত। এর মধ্যেই রাজকুমার, পরিচালক, প্রযোজকের সঙ্গে মুখোমুখি বসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে নিখুঁতভাবে জানতে তাঁর সঙ্গে বেশ কয়েকটি দিন কাটাতে চান রাজকুমার। এদিকে দিন কয়েক আগে রাজকুমারের কয়েকটি ভিডিও ইন্টারনেটে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, অভিনেতার মাথায় চুল কমে গিয়েছে। সাদা চুলও বেরিয়েছে। এরপরেই জল্পনা ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্যেই এমন বেশ নিয়েছেন অভিনেতা। আবার কেউ বলেন, বাবা হওয়ার পরে তিনি কি কোনও অসুস্থতায় ভুগছেন? তবে এই বিষয়ে মুখ খোলেননি রাজকুমার। প্রসঙ্গত, বাংলার ‘মহারাজ’-এর জীবনীছবি হওয়া দরকার, প্রথম CAB-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস অনুভব করেছিলেন। তিনিই সৌরভকে রাজি করিয়েছিলেন তাঁর ছবির জন্যে।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?