কলকাতার চারটি নামি স্কুলে মেইল করে বোমা রাখার হুমকি, তদন্তে সাইবার ক্রাইম শাখা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার চারটি নামে স্কুলে বোমা রাখা হয়েছে বলে ই- মেল করা হয়েছে। শ্রী শিক্ষায়তন স্কুল ,মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমী, ডিএভি স্কুল, দিল্লী পাবলিক স্কুলে ই- মেল(E -Mail) । তদন্তে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা(Cyber Crime Branch)। পুলিশ সূত্রে জানা গেছে লর্ড সিনহা রোডের শ্রী শিক্ষায়তন স্কুলের পাশাপাশি, পার্কসার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমী, তারাতলার ডিএভি স্কুল ও কসবার রুবি পার্ক সংলগ্ন দিল্লি পাবলিক স্কুলে ই- মেল করে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। যেখান থেকে এই ইমেল এসেছে প্রতিটি স্কুলে গিয়ে কলকাতা গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম শাখার অফিসাররা তা খতিয়ে দেখেছেন। সংগ্রহ করা হয়েছে সমস্ত তথ্য।

বোম ডিসপোজাল স্কোয়াড(BDS) এবং গোয়েন্দা কুকুর দিয়ে প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হয়েছে। শুধু তাই নয় বুধবার স্কুল খোলার পর ওই স্কুলগুলিতে বিশেষ নজরদারি টিম পাঠাচ্ছে কলকাতা গোয়েন্দা পুলিশ। স্কুল কর্তৃপক্ষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। স্কুলের অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলিতে এই বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে আতঙ্কে কেউ যেন ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠানো বন্ধ না করে সেই আবেদনও জানা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি একাধিকবার কলকাতার জাদুঘরে(Indian Musueam) ইমেইল করে বোমা রাখার ভুয়ো খবর দেওয়া হয়। জনসাধারণের প্রবেশ বন্ধ করে কলকাতা জাদুঘরে দীর্ঘক্ষণ ধরে, বম্ব স্কোয়াড তল্লাশি চালালে কিছু পাওয়া যায়নি সেখান থেকে। কলকাতা বিমানবন্দরেও একাধিকবার বোমা রাখার ভুয়ো খবর দিয়ে মেইল করা হয়েছে। একটি চক্র বিভিন্ন জায়গায় এই ধরনের ভুয়ো মিল পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে কলকাতা পুলিশ মনে করছে।

এবার স্কুলগুলিকে টার্গেট করে এই ধরনের ই – মেল পাঠানো শুরু করেছে চক্রটি। বর্তমানে মুর্শিদাবাদ ভাঙ্গড় ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় ওয়াকফ নয়া আইন বাতিলের দাবিতে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বাংলাদেশের বহিরাগত জঙ্গিদের উসকানিতে এই অশান্তি হচ্ছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। এর পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে ও স্কুলগুলিতে কে বা কারা এই ধরনের ভুয়ো মেল করে আতঙ্ক ছড়াচ্ছে তা খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে