বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, জখম এক,আতঙ্কিত ১৫ টি পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৌবাজারের মদন দত্ত লেনে বাড়ির চাঙর ভেঙে পড়ে জখম এক ব্যক্তি। রবিবার দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটে।জখম বাসিন্দার দাবি, মেট্রোর জন্য বাড়ির চাঙর ভেঙে পড়েছে। কাউন্সিলর বিশ্বরূপ দে’ র দাবি কি কারনে বাড়ির চাঙর ভেঙে পড়েছে তা খতিয়ে দেখা হবে। মেট্রোর জন্য নাকি পুরনো বাড়ি হওয়ার জন্য ভেঙে পড়েছে সেটা যাচাই করা হবে। বিপর্যয় মোকাবেলা দল ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ১৫ টি পরিবার আতঙ্কে রয়েছেন। রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যা(MLA Nayna Bandopadhay)য়। জানা গেছে পাপ্পু সিং(Pappu Singh) নামে এক ব্যক্তি বাথরুমে ঢোকার সময় আচমকাই ছাদের একাংশ ভেঙে পড়লে তিনি আহত হন। কোমরে মাথায় তার আঘাত লাগে। যে বাড়িটির ছাদের অংশ ভেঙে পড়ে সেই বাড়িটি যথেষ্ট পুরনো। আহত র ব্যক্তি অভিযোগ করেন মেট্রোর কারণে এই ঘটনা ঘটেছে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে তাদের টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তীকালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বউবাজারের বিবি গাঙ্গুলী স্ট্রিটের যে বাড়িতে ঘটনাটা ঘটে সেই বাড়িতে মোট ১৫টি পরিবার বাস করেন। তাদের দাবি যখন গ্রিনলাইনে বউবাজার হয়ে মেট্রো যায় তখন তাদের বাড়ি কাঁপতে থাকে। মেট্রোর কাজ যখন হচ্ছিল তখন তারাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছিলেন। মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের হোটেলে থাকার ব্যবস্থা করেছিল পরে ফিড সার্টিফিকেট দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়। আহত পাপ্পু সিং এর বোন বলেন তাদের বাড়িতে বসবাস করতে ভয় লাগছে।

রান্নাঘর থেকে সবকিছু যেখানে রয়েছে সেখানেই এই ঘটনা ঘটেছে। মেট্রোরেলের গ্রিন লাইনে শিয়ালদা এসপ্ল্যানেড এলাকায় বউবাজারে কাজ শুরু হতেই দফায় দফায় ওই এলাকায় বাড়িগুলোতে ফাটল এবং ভেঙে পড়ার মতো ঘটনা ঘটে। বউবাজারের বোরিং টানেলের কাজ সম্পন্ন করে চলতি বছরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ট্রেন ছুটছে গ্রীন লাইনে। এখন সেক্টর ফাইভ থেকে মেট্রোতে শিয়ালদহ এসপ্ল্যানেড হয়ে হাওড়ায় অতি দ্রুত পৌঁছানো যায়। কিন্তু রবিবার দুপুরে নতুন করে এই ভেঙ্গে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। বাসিন্দারা প্রত্যেকেই আতঙ্কে ওই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ দাবি করছে বাড়িটি অনেক পুরনো। তবে ওখানে যারা রয়েছেন তাদের ভয়ের কোন কারণ নেই। আহত ব্যক্তির চিকিৎসার খরচ মেট্রোরেল কর্তৃপক্ষ দেবে বলে জানা গেছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে