মুখ্যমন্ত্রী’র নাম করে অসত্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,দাবি ব্রাত্য বসুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অসত্য কথা বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরীক্ষা পিছনে নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিশানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৃহস্পতিবার ২৮ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে থাকা কলেজগুলিতে পরীক্ষার নেওয়া নিয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ব্যাপক টানাপোড়েন দেখা দিয়েছিল। পরীক্ষা খাওয়ানো নিয়ে অনড় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। বৃহস্পতিবার পরীক্ষা পর্ব মিটে যাওয়ার পর উপাচার্য শান্তা দত্ত(Shanta Dutta) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রীর নাম করে তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, উপাচার্যের এই দাবি পুরোপুরি অসত্য। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয় রোডে জনসভা অনুষ্ঠিত হয়।

ওই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়(CU) বি এ এল এল বি ও বিকম চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ছিল। অধ্যক্ষ এবং অধ্যাপকদের একাংশের আশঙ্কা ছিল পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় পড়বেন ছাত্র-ছাত্রীরা। তারা এই নিয়ে অস্থায়ী উপাচার্য শান্তার দিকে আঙ্গুল তুলেছিলেন। তবে পরীক্ষা পর্ব মিটে যাওয়ার পর শান্তা দেবী দাবি করেন উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বলেছিলেন ,মুখ্যমন্ত্রী বলেছেন ।তার এই বক্তব্য নিয়ে জলঘোলা শুরু হতেই আসরে নামেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার ব্রাত্য বসু দাবি করেন এই মিথ্যাচার কত দিন চলবে? কোথা থেকে জানা গেল মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন বলে? মুখ্যমন্ত্রী যদি এই ধরনের অনুরোধ করতেন তাহলে তাই ইমেইলে থাকতে বা চিঠি থাকত। এই ধরনের কোন মিল বা চিঠি পাঠানো হয়নি। এছাড়া রাজ্যে শিক্ষামন্ত্রী আরও দাবি করেন ২৮ তারিখ কলকাতা সহ একাধিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল সেই বিষয়ে সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা পিছনের অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছিল উচ্চশিক্ষা দফতরের তরফে।

কোন কোন বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রেখেছিল কোন কোন বিশ্ববিদ্যালয় রাখেনি। তারপরেই শান্তা দেবীকে নিশানা করে শিক্ষামন্ত্রী বক্তব্য অসত্য কথার একটা সীমানা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন অধ্যক্ষ এবং অধ্যাপকদের একাংশ। কলকাতা বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য কে সোমবার চিঠি দেয় তৃণমূল সমরিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। সোমবারের পর পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার শান্তা দেবীকে চিঠি দেয় নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদ। তাদের দাবি ছিল, বৃহস্পতিবার পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হবে। ১আগস্ট ওই পরীক্ষার দিন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরের তরফে। সেই চিঠিতে বলা হয়েছিল ২৮ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয় ১২টি বিষয়ের পরীক্ষা রয়েছে ।কলকাতা সংলগ্ন এলাকায় মিছিল ও সভার জন্য পরীক্ষার্থীদের আসতে অসুবিধা হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরীক্ষা হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়। শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে বৃহস্পতিবারের সমস্ত বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে মিটে ছিল।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির