রাজ্যপালকে ‘অ্যালঝাইমার্স’ রোগী বলে কটাক্ষ ব্রাত্যর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবার অ্যালঝাইজার্স রোগী বলে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর অভিযোগ, রাজ্যপালের গাফিলতির কারণেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে রয়েছে।

শনিবার কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপার তরফে একটি সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের সভাপতি ব্রাত্য বসু। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যপালকে নিশানা করে জানান, ‘উনি যা কথা দিয়েছিলেন, তা তিনি রাখেননি। উনি বলেছিলেন, উপাচার্য নিয়োগ হবে। আলোচনা হল। সবই হল। উনি যা সকালে বলেন, তা দুপুরে ভুলে যান। যা দুপুরে বলে, তা সন্ধ্যায় ভুলে যান। সন্ধ্যায় কিছু বলে তা আবার রাতে ভুলে যান। অ্যালঝাইমার্স নিয়ে নিয়ে চলা কোনও মানুষের সঙ্গে তো এভাবে কাজ করা মুশকিল।‘ একইসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন, রাজ্য সরকার তো সদিচ্ছা দেখাচ্ছে। কিন্তু আরেক পক্ষ যদি সদিচ্ছা না দেখায়, তাহলে তার ফল যা হওয়ার তাই হচ্ছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। রাজ্যপালের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে রাজ্য। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিযোগ করেছেন, উপাচার্য নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছিল, তার কোনওটাই কার্যকর করেনি রাজভবন। আদালতে এখন এই মামলা এখন কোথায় গড়ায়, এখন সেটাই দেখার।  

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন