পদ্ম সম্মান ফেরানো নিয়ে দলের অস্বস্তি বাড়ালেন বুদ্ধদেব

'আগে জানলেও পদ্মভূষণ' ফেরাতাম,' সিপিএম মুখপত্র 'গণশক্তি'তে নতুন বক্তব্য রেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আগে জানলেও পদ্মভূষণ’ ফেরাতাম,’ সিপিএম মুখপত্র ‘গণশক্তি’তে নতুন বক্তব্য রেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারের তরফে গত মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মান দেওয়ার কথা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভার্লা খোদ ফোন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন করে জানান। যদিও তখন সেই বিষয়ে কিছুই জানান নি বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু রাজ্য সিপিএমের দাবি পদ্ম সম্মানের বিষয়ে বুদ্ধদেব বাবুকে আগের থেকে কিছুই জানানো হয় নি। যা নিয়ে রাজনীতি চলছেই। এই বিষয়ে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমাকে আগে জানানো হলেও এই পুরষ্কার প্রত্যাখ্যান করতাম।’

আর এতেই নতুন করে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির তরফে প্রথম থেকেই দাবি করা হয়েছিল, পদ্ম সম্মান নিতে বুদ্ধদেবকে বাধা দিয়েছে তাঁর দলই। কারণ কেন্দ্রীয় সরকার এই পদ্মভূষণ সম্মান নিয়ে দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোন করলেও প্রত্যাখ্যানের বিষয়ে কিছুই জানানো হয় নি। সন্ধ্যায় ঘোষণা হলে অন্য বিবৃতি দেওয়া হয় তাঁর দল ও বুদ্ধদেবের তরফে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া নতুন বিবৃতিতে স্পষ্ট তিনি আগে জানালেও নিতেন না। পুরষ্কার প্রত্যাখ্যান করতেন। কিন্তু সিপিএমের তরফে দাবি জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার আগে থেকে না জানিয়েই এই পুরষ্কারের ঘোষণা করেছে। যদিও সেই বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আর এই বিষয়ে সিপিএমকে খোঁচা দিতে ছাড়েনি রাজ্য বিজেপি নেতারা।

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার