রবির ব্রিগেডে নেই বুদ্ধ ,পড়ে শোনানো হবে বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ৭ই জানুয়ারি ডি ওয়াই এফ আই এর ডাকে যে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে থাকছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা পড়ে শোনানো হবে ব্রিগেডে আসা মানুষজনকে। শনিবার রাতে বালিগঞ্জের পাম এভিনিউর বাড়িতে ব্রিগেড সমাবেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বুদ্ধবাবুর সাথে দেখা করতে যান সিপিএমের যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন বুদ্ধবাবু তার হাত ধরে বলেছেন রবিবার ভালো ব্রিগেড হবে। বড় ব্রিগেড (Brigade)হবে।

শনিবার বুদ্ধবাবুর বাড়িতে যান ডি আই এফ আই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত। কিন্তু শারীরিক কারণে বুদ্ধদেব ভট্টাচার্য রবিবার ব্রিগেডের মঞ্চে হাজির হতে পারবেন না। কিন্তু তার পাঠানো বার্তা ডিওয়াইএফআই নেতারা তুলে ধরবেন ব্রিগেডে আসা বাম মনোভাবাপন্ন মানুষজনের কাছে। বুদ্ধবাবুর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তার স্ত্রী মীরা ভট্টাচার্য রবিবারের ব্রিগেডের সাফল্য কামনা করেন। ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ১৯৬৭ সালে ডি ওয়াই এফ আই(DYFI) এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য(Budhyadeb Bhattacharya)।

তাই রবিবারের ব্রিগেডে সেই সংগঠনের ডাকে যে সমাবেশ হতে চলেছে তাতে তার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যার যে প্রাপ্ত মুখ্যমন্ত্রী ২০১৯ সালের ৩’রা ফেব্রুয়ারি শেষবার ব্রিগেডে হাজির হয়েছিলেন। কিন্তু ব্রিগেডের মাঠে প্রচুর ধুলো থাকায় সেবার গাড়ি থেকে নামতে পারেননি বর্ষীয়ান এই সিপিএম নেতা। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থেকে তিনি ফিরে গিয়েছিলেন বাড়িতে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা প্রচার করেছিল বামেরা। এবার তার বক্তব্য লিখিত আকারে ডিওয়াইএফআই নেতৃত্ব পেশ করবে ব্রিগেডের সমাবেশে।

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা