নবান্ন অভিযান আর বাংলা বনধে কলকাতার ব্যবসায় ক্ষতি ২০০০ কোটি টাকা

নবান্ন অভিযান, আর ১২ ঘন্টার বনধ, এই দুইয়ের ধাক্কায় খাস কলকাতায় ব্যবসায় ক্ষতি হয়েছে ২০০০ কোটি। বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন নবান্ন অভিযান(Nabanna Abhiyaan), আর তারপরের দিন ১২ ঘন্টার বনধ। এই দুইয়ের ধাক্কায় খাস কলকাতায়(Kolkata) ব্যবসায় ক্ষতি(Loss in Business) হয়েছে ২০০০ কোটি(2000 Crore Rupees)। এবার এই দাবি তুলে ধরেই বিজেপির বিরুদ্ধে সুর চাড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। আর সেই দাবি তুলে ধরার নেপথ্যে কাজ করছে, একটি ইংরেজি সংবাদমাধ্যমের দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ, যা নিজেদের ট্যুইটে তুলে ধরেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, ‘সাধারণ মানুষ বিজেপির তৈরি করা হিংসার জেরে মারাত্মকভাবে ভুগেছেন। সাধারণ মানুষকে জোর করে দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। সাধারণ মানুষের সম্পত্তিতে ভাঙচুর করা হয়েছে। বিজেপি কি তাদের পকেট থেকে এই ক্ষতি পূরণ করবে?’। নিজেদের ট্যুইটে এটাই জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন, চাইলেও গ্রাম দিয়ে আর শহর ঘিরেতে পারছেন না বামেরা, স্বস্তিতে তৃণমূল

তৃণমূলের দাবি, শহরের মঙ্গলবার ও বুধবার প্রায় ২,০০০ কোটির ক্ষতি হয়েছে। রাস্তায় হিংসা ও মস্তানির জেরে বিপুল ক্ষতি হয়েছে ব্যবসায়। সে সংবাদটিকে ভিত্তি করে এই দাবি, তাতে বলা হয়েছে বাংলায় বার্ষিক Gross State Domestic Product ১৭.১ কোটি টাকার। কলকাতায় গোটা রাজ্যের মধ্যে প্রায় ৪০ শতাংশ অর্থনৈতিক লেনদেন হয়। জুয়েলারি, হোটেল, রেস্তরাঁ, পরিবহণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই আর্থিক লেনদেন বিষয়টি জড়িত। কিন্তু ছাত্র আন্দোলন ও বিজেপির ডাকা বনধের জেরে এই ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে। দুই দিনে প্রায় ৫০ শতাংশ ব্যবসার ক্ষতি হয়েছে। দুই দিনের ক্ষতি মিলিয়ে এটা প্রায় ২,০০০ কোটি হতে পারে। এই দাবি যে ভুল নয়, সেটা বড়াবাজারের ব্যবসায়ীরাও মানছেন। তাঁদের দাবি, মঙ্গলবারের নবান্ন অভিযান আর বুধবারের বনধে তাঁদের এলাকাতেই ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।

আরও পড়ুন, শুক্র রাতে দীর্ঘ বৈঠকে মমতা-অভিষেক, কৌতুহল তৃণমূলে

কেননা ২ দিনই বড়াবাজার প্রায় পুরো বন্ধ ছিল। পুজোর মুখে এই ক্ষতি তাঁদের কাছে রীতিমত মাথায় হাত পড়ার মতোই। এবার এই এই ঘটনাকেই বিজেপি বিরোধী অস্ত্রে পরিণত করতে চাইছে তৃণমূল। বিজেপি যে বাংলার ভাল চায় না সেটা মানুষকে বোঝাবার জন্য তাঁরা এই ২০০০ কোটির ক্ষতির বিষয়টি তুলে ধরতে চাইছে। তৃণমূল আর জি কর কাণ্ডের জেরে সিদ্ধান্ত নিয়েছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানো হবে, রাজ্য সরকার ঠিক কী চাইছে। আমজনতা যাতে বিরোধীদের প্ররোচনায় পা না দেন, সেটার জন্যই বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর কর্মসূচী নেওয়া হয়েছে। সেই কর্মসূচীতেই তুলে ধরা হবে ওই ২০০০ কোটি ক্ষতির বিষয়টি। জোড়াফুল সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।   

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

প্রয়াত নন্দলাল বসুর নাতি