প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ করা হচ্ছে সমস্ত পরীক্ষা। পরে পরীক্ষার সময় জানানো হবে।

জানা গিয়েছে, সোমবার থেকে শহর কলকাতায় ব্যপক বৃষ্টিপাত হয়েছে। শহরের প্রায় ৭ জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। শহরের প্রায় সব জায়গাতেই ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যারফলে রীতিমত জলমগ্ন হয়ে পড়েছে। এরফলে রাস্তাঘাটে যাতায়াত করতে চরম নাজেহাল হতে হচ্ছে। পরীক্ষার্থীদের রাস্তায় বেরিয়ে যাতে নাজেহাল হতে না হয়, সেই জন্য পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ার পরে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শহরের একাধিক বেসরকারি স্কুলেও রয়েছে পরীক্ষা। সেই পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।

পাঁচ ঘন্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। চরম ভোগন্তির শিকার যাত্রীরা। ভোর ৫টা পর্যন্ত এলাকায় মিলিমিটারে বৃষ্টির পরিমাণ-কামডহরি(গড়িয়া)- ৩৩২ মি.মি, যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার, কালিঘাট- ২৮০.২ মিলিমিটার, তপসিয়া- ২৭৫ লিমিমিটার, বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার, চেতলা- ২৬২ মিলিমিটার, মোমিনপুর- ২৩৪ মিলিমিটার, চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার, পামার বাজার- ২১৭ মিলিমিটার, ধাপা- ২১২ মিলিমিটার, সিপিটি ক্যানেল- ২০৯.৪ মি.মি, উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার, কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার, পাগলাডাঙ্গা‌ (ট্যাংরা)- ২০১ মি. মি, কুলিয়া (ট্যাংরা)- ১৯৬মি.মি, ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার।

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা