বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার জেরে রাজ্য জুড়ে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি । এই পরিস্থিতিতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে তা নিয়ে  বৃহস্পতিবার ব্যাখ্যা চাইল  কলকাতা হাই কোর্ট। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ আগামী ৩ অক্টোবরের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে  মামলা দায়ের করেছিল আইনজীবী শঙ্কর দলপতি। সেখানে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এই তিন জায়গার বন্যা পরিস্থিতির কথা বলা হয়েছিল। এদিন ছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি। আর তখনই রাজ্যের কাছে বন্যা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের বন্যাকে Man Made Flood  বলে আখ্যায়িত করেছেন। সেইসঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে রাজ্যের একাধিক জায়গায় তিনি পরিদর্শনে যান। সেইসময়  মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যকে  না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। সে কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায়। কেন্দ্রীয় সরকারকে বার বার নিশানাও করেছিলেন। ইতিমধ্যেই রাজ্যের তরফে বন্যা কবলিত এলাকায় দেওয়া হচ্ছে ত্রাণ।  এই আবহে এদিন ফের ডিভিসি জল ছাড়ে। আর তাতেই চিন্তায় পড়ছে প্রশাসন।

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে