কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটি কোটি টাকার আত্মসাৎয়ের অভিযোগ মাদ্রাসা নির্মাণের নামে। উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) ও কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে তল্লাশি চালানো হয় এক তৃণমূল নেতার বাড়িতে। হাসনাবাদের রামেশ্বরপুর এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আব্দুল্লা গাজীর বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেয় এটিএস। বিদেশি অনুদানের অর্থ লেনদেন সংক্রান্ত তদন্তেই এই অভিযান বলে তদন্তকারী সূত্রে খবর। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দীর্ঘক্ষণ ধরে বাড়িতে তল্লাশি চালানো হয় এবং আব্দুল্লা গাজীকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রে খবর, মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টে এসেছে বলে অভিযোগ রয়েছে। সেই অর্থের উৎস, লেনদেন এবং ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আর্থিক নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, একই অভিযোগে প্রায় দু বছর আগে উত্তরপ্রদেশ এটিএস আব্দুল্লা গাজীকে গ্রেফতার করেছিল। সেই মামলার তদন্ত এখনও চলছে। সম্প্রতি তদন্তকারীদের হাতে কিছু নতুন তথ্য ও নথি এসেছে বলে দাবি করা হয়েছে। সেই সূত্র ধরেই তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে এই অভিযান চালানো হয়েছে।  

আরও পড়ুন: বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

অভিযানের সময় গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তদন্তকারীরা আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং বিদেশি অনুদানের উৎস সম্পর্কিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। যদিও এই অভিযানের বিষয়ে উত্তরপ্রদেশ এটিএসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে তদন্তের প্রকৃত অগ্রগতি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল