সিইও দফতরকে জরুরি বৈঠকে ডাকলেন প্রধান বিচারপতি, দ্রুত নিষ্পতিতে পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সিইও দফতর।

এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বিচারাধীন ভোটারদের সমস্যার দ্রুত নিষ্পত্তি করার জন্য একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শেই এই ট্রাইবুনাল বেঞ্চ তৈরি করার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় এসে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। এই চূড়ান্ত ভোটার তালিকা যা প্রকাশ হয়েছে তা নিয়ে তখন আলোচনা হয়েছিল। কী কী আলোচনা হয়েছে এবং নিষ্পত্তিতে কেমন পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সমস্ত বিষয় জানতে চান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাই সিইও দফরের অফিসারদের বৈঠকে ডাকা হয়েছে।

অন্যদিকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সমস্ত নথি নিয়ে তিনি হাজির হবেন বলে জানা গিয়েছে। অতিরিক্ত তালিকা এবং ট্রাইবুনাল গঠন মূলত এই দুই বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে বলে সূত্রের খবর। বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। কারণ ওটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে মিল নেই বলে আগেই অভিযোগ উঠেছিল। বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, বিচারাধীন রাখা হয়েছে বিপুল ভোটারের নাম। সেসব দ্রুত নিষ্পত্তি করতে চান প্রধান বিচারপতি। তাই এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

তাছাড়া নির্বাচন কমিশনের কাজে অনাস্থা প্রকাশ করেই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁরা কাজ করে চলেছেন। কিন্তু প্রশ্ন ওঠে, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কোথায় করা যাবে?‌ তখনই একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। অমীমাংসিত ভোটারদের বিষয়ে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন এই ট্রাইবুনালের কাছেই জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর ওই নির্দেশ কার্যকর করার লক্ষ্যেই আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে