হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে একের পর এক মামলায় ধাক্কা খেয়েই চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ডিজে বাজানো’ মন্তব্যের জেরে নিম্ন আদালতের দেওয়া কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলায় মঙ্গলবার (৩০ জুন) কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে নিম্ন আদালতের নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি যেহেতু এই সংক্রান্ত অন্য মামলা অন্য বিচারপতির এজলাসে চলছে তাই মামলা কে শুনবেন তা ঠিক করার ভার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর উপরে ছেড়েছেন তিনি। সূত্রের খবর, আগামী বুধবার অর্থা‍ৎ ৮ জুলাই অভিষেকের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করবেন সিআইডি আধিকারিকরা।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে চৌঠা মে ফলপ্রকাশের পর বেলা বারোটা থেকে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘চার তারিখ বারোটার পরে দেখব কোন জল্লাদের কত ক্ষমতা।কার দিল্লির বাবা তাঁকে বাঁচাতে আসে আমি দেখব। আর চার তারিখ… মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।’ ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতেই ‘ডিজে বাজানো’ নিয়ে অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা হয়। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।

বিধাননগর আদালতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আর্জি জানান তদন্তকারীরা। সেই আর্জিতে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে ৩০ জুন অর্থা‍ৎ আজ মঙ্গলবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেন বিচারক। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়েরের অনুমতি দেন। কিন্তু শুনানি হয়নি। মামলাটি পরে ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিন ছিল সেই মামলার শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য সওয়াল আদালতে বলেন, ‘কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কি প্রয়োজনীয়তা আছে?  যেখানে মামলাকারী নিজেই জানিয়েছেন, এটি তাঁর বক্তব্য।’

সেই সওয়াল শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘যদি তদন্তকারী আধিকারিক মনে করেন ভয়েস স্যাম্পেল দরকার, তাহলে আদালত কি না বলতে পারে? তদন্ত কীভাবে করা হবে, কী কী দরকার সেটা কি আদালত ঠিক করতে পারে? তদন্ত যতক্ষণ চলছে, ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না।’ এরপরই মামলা ছাড়েন বিচারপতি ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?