পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর উৎসবের আবহেই যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার প্রতিবাদে এবার আদালতের দ্বারস্থ হল বামেরা। ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জিও জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।  

অভিযোগ, সপ্তমীর রাতে যাদবপুরে সিপিএমের দু’টি বুকস্টল ভেঙে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। এবার সেই বিতর্ক আদালত পর্যন্ত গড়াল। তবে শুধু যাদবপুর নয় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বুকস্টল ভাঙচুরের ঘটনায় আর্থিক ক্ষতির দাবি তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি। ভাঙচুরের ফলে দলের বুকস্টলগুলির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ চেয়েছে তারা।  সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত শনিবার গভীর রাতে আগে থেকে কোনও নোটিশ না দিয়ে  বিশাল পুলিশবাহিনী এবং বুলডোজার নিয়ে এসে তাদের বইয়ের স্টলটি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

আরও পড়ুন: গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

বারাসাত, ফুলিয়া  সহ একাধিক জায়গায় স্টল ভাঙার অভিযোগ তুলেছে বামেরা। উৎসবের মধ্যে এই ধরনের ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। বুকস্টল ভাঙচুরের অভিযোগের নিন্দা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। 

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪