পড়ুয়াদের স্বার্থে বদলি নীতি মানতেই হবে, কড়া নির্দেশ হাইকোর্টের

রাজ্যের শীর্ষ আদালত জানিয়ে দিল, পড়ুয়াদের স্বার্থে সকল শিক্ষক-শিক্ষিকাদের এই বদলি নীতি মেনে নিতেই হবে। নির্দেশ না মানলে চাকরি জীবনে ছেদ পড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা(Kolkata) সহ রাজ্যের বড় বড় শহরগুলিতে থাকা সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলিতে(Bengali Medium School) হু হু করে কমছে পড়ুয়াদের সংখ্যা। কেননা সেই সব এলাকার বাসিন্দারা ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে(English Medium School) পড়াতে পছন্দ করছেন। কিন্তু যে হাতে সরকারি বাংলা মাধ্যম স্কুলে পড়ুয়া সংখ্যা কমছে, সেই হারে কিন্তু শিক্ষক-শিক্ষিকা(Teachers) কমছে না। বরঞ্চ দেখা যাচ্ছে পড়ুয়া কম, শিক্ষক-শিক্ষিকা উদ্বৃত্ত। এর ঠিক উল্টো ছবি গ্রামের বুকে। সেখানে সরকারি বাংলা মাধ্যম স্কুলে পড়ুয়া বাড়ছে ক্রমশ, কিন্তু শিক্ষক-শিক্ষিকার বিস্তর অভাব। এই ছবিতে বদল ঘটাতেই রাজ্য সরকার চালু করে বদলির নীতি(Transfer Policy)। কম সংখ্যক পড়ুয়াদের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা হবে বেশি সংখ্যক পড়ুয়াদের স্কুলে। সেই নীতির বিরুদ্ধে গুচ্ছের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। কিন্তু এবার রাজ্যের শীর্ষ আদালত জানিয়ে দিল, পড়ুয়াদের স্বার্থে সকল শিক্ষক-শিক্ষিকাদের এই বদলি নীতি মেনে নিতেই হবে। নির্দেশ না মানলে চাকরি জীবনে ছেদ পড়বে। সোমবার কড়া ভাষায় এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন গঙ্গা ভাঙন রোধে আগ্রহ দেখাল World Bank ও ADB

এতদিন শিক্ষকদের বদলির জন্য রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালে আবেদন করতে হতো। তাতে বিস্তর সমস্যা ছিল। সমস্যা সমাধানে কয়েকদিন আগে রাজ্যকে বদলি নীতি তৈরি করতে বলে কলকাতা হাইকোর্ট। সেই নয়া নিয়ম নিয়েই শিক্ষকদের একাংশের মধ্যে উষ্মা তৈরি হয়েছে। এনিয়ে মামলা করেন শর্মিষ্ঠা চন্দ্র সহ কয়েকজন শিক্ষক। সেই মামলার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, বদলির নতুন নিয়ম নিয়ে প্রচুর মামলা দায়ের হয়েছে। কিন্তু শিক্ষকদের বদলি নীতি মানতেই হবে। তবে ওই নীতিতে কোথাও ত্রুটি রয়েছে কি না, সেটাও দেখা হবে। পরের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থেকে বিষয়টি জানাবেন।

আরও পড়ুন পিংলার পটচিত্রে উঠে এল মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প

বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, ‘ছাত্র এবং শিক্ষকের অনুপাত সঠিক করার জন্যই নতুন বদলির নিয়ম আনা হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে আদালত চিন্তিত। যে সব স্কুলে ছাত্র বেশি এবং শিক্ষক কম, সেখানে বদলি করলে যেতেই হবে। অন্য চাকরির ক্ষেত্রে বদলি নিয়ে সমস্যা হয় না। শুধু শিক্ষকরা কেন সুবিধামতো জায়গায় চাকরি করবেন? যেখানে ছাত্র থাকবে, সেখানে শিক্ষকদের যেতেই হবে।’

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সাবেকি ‘চালকুমড়োর ঘণ্ট’

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর