আইপ্যাক সংক্রান্ত ইডির মামলার শুনানি স্থগিত করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা হাইকোর্ট টিকল না আইপ্যাকে ED-র তল্লাশি নিয়ে অভিযোগ। হাইকোর্টে ইডির করা মামলা স্থগিত করা হল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। বুধবার হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি হয় । তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করার পর মামলা নিষ্পত্তি করা হয়।   

হাইকোর্টে ইডির আইনজীবী জানিয়েছে আইপ্যাকের অফিস থেকে তারা কোন কিছু বাজেয়াপ্ত করেনি। যে সমস্ত তথ্য ছিল তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন। সেগুলি বাজেয়াপ্ত করার প্রশ্নই ওঠে না। ইডির সেই দাবিকেই এদিন আদালত বৈধতা দিয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি মেনে মামলাটি স্থগিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে ইডির দায়ের করা মামলা এবং সুপ্রিমকোর্টে দায়ের করা মামলার আবেদন একই হওয়ার জন্য কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির উপর স্থগিতাদেশ জারি  করেন বিচারপতি শুভ্রা ঘোষ।  

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি মুলতবির আবদার ইডির

শুনানির শুরুতে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে এই বলে ইডি মামলা মুলতুবি করার আবেদন জানায়, ইডির আইনজীবী বলেন, ‘‘এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে শুনানি হবে দু’টি মামলার। আপাতত এখানে মামলার শুনানি মুলতবি করা হোক। মামলা এখন না শুনলে আকাশ ভেঙে পড়বে না।’’  শুনানিতে রয়েছেন ইডির আইনজীবী এসভি রাজু। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অফিসে চুরি করতে গিয়েছিল ইডি অফিসাররা এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে এখন মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। এবার এই দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে। আগেই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছিল ইডি।   

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের