কাটল ডিএলএড-এর পরীক্ষার জট, হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে পড়ুয়ারা

রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজকে আগামী এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের হাজিরা এবং ক্লাসের বিবরণ-সহ তথ্য পর্ষদকে দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শর্তসাপেক্ষে ডিএলএড-র প্রথম বর্ষের পড়ুয়াদের রেজিস্ট্রেশন শুরু করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে পর্ষদকে রেজিস্ট্রেশন শুরু করার অনুমতি দিয়েছে। এদিন আদালত জানায়, রেজিস্ট্রেশনের সময় সব পড়ুয়ার তথ্য যাচাই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে যাঁরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) -এর নির্দিষ্ট করে দেওয়া নিয়ম মেনে ক্লাস করেছেন তাঁরাই একমাত্র পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। পর্ষদকে এক মাস সময় দিয়েছে হাইকোর্ট এই তথ্য যাচাইয়ের জন্য।

রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজকে আগামী এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের হাজিরা এবং ক্লাসের বিবরণ-সহ তথ্য পর্ষদকে দিতে হবে। সেখানে জানাতে হবে ক্লাসে পড়ুয়াদের উপস্থিতির হারও। উল্লেখ্য ডিএলএড কোর্সটি দু’বছরের। ডিএলএড কোর্সের প্রশিক্ষণ শেষ করার জন্য সর্বোচ্চ ৩ বছর সময় দেওয়া হয় পড়ুয়াদের। যাঁরা প্রাথমিক টেটে বসতে চান, তাঁদের জন্য ডিএলএড বাধ্যতামূলক।

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা