সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়ে নতুন তথ্য পেশ করলেন তাঁদের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। আদালতে নতুন তথ্য দিয়ে তাঁদের আইনজীবী জানান, তাঁর ২ মক্কেলকে চাকরিতে নিযুক্ত করেছিলেন রাজ্যপাল। ফলে তাঁদের বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি দেওয়ার ক্ষমতা মুখ্য সচিবের নেই।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে মুখ্য সচিবের অনুমোদন না দেওয়া নিয়ে অভিমত পোষণ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। মুখ্যসচিব কেন অনুমতি দিচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছিল আদালত। এদিন সুবীরেশ ও কল্যাণময়ের আইনজীবী আদালতকে জানান, মুখ্য সচিব নয়, তাদের মক্কেলের বিরুদ্ধে বিচারপর্ব শুরু করার অনুমতি রাজ্যপালকে দিতে হবে।

গত বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি জানান, এখনও পর্যন্ত যাদের বিচারপর্ব শুরু করা যাচ্ছে না, তাদের মধ্যে কাদের মুখ্য সচিবের অনুমোদন লাগবে ও কাদের রাজ্যপালের অনুমোদন লাগবে সেই বিষয়টি কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদীকে আগামী মঙ্গলবার জানাতে হবে। এরপরেই সুবীরেশ ও কল্যাণময়ের আইনজীবীর বক্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

 

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে