বুদ্ধ জমানায়ও শিক্ষা দফতরে ‘অনৈতিক’ চাকরি, তৎকালীন শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা হাইকোর্টের

২০১০ সালে অক্টোবর মাসে চুক্তি ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তিথি অধিকারী। তিনি শিক্ষা দফতরের সচিবালয়ে সহকারী হিসেবে কাজ পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম আমলেও রাজ্যের শিক্ষা দফতরে ‘অনৈতিক’ ভাবে চাকরি দেওয়া হয়েছে। এবার প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জমানার শিক্ষামন্ত্রীর সমালোচনায় কলকাতা হাইকোর্ট। শুধু ২০১৪ বা ২০১৬ নয়, ২০১০, ২০১১ এবং ২০১২ সালেও শিক্ষা দফতরের সচিবালয়ে ‘অনৈতিক’ চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার ‘দেবদূত’ হয়ে সেই জমানার শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। পর্যবেক্ষণ বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের।

দফতরের দেওয়া রিপোর্ট উপেক্ষা করে এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই সময়েও অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে বলে জানালেন বিচারপতি। তাই বুদ্ধ জমানার শিক্ষামন্ত্রীর কাজকর্মের তীব্র সমালোচনা বিচারপতির মুখে। ২০১০ সালে অক্টোবর মাসে চুক্তি ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তিথি অধিকারী। তিনি শিক্ষা দফতরের সচিবালয়ে সহকারী হিসেবে কাজ পেয়েছিলেন। ২০১২ সাল পর্যন্ত সেই পদের দায়িত্ব সামলেছিলেন তিনি। অভিযোগ, তৎকালীন শিক্ষামন্ত্রীর প্রশ্রয়েই তিথি শিক্ষা দফতরের সচিবালয়ে সরকারী হিসেবে চুক্তি ভিত্তিক চাকরি পেয়েছিলেন। সুতরাং ২০১২ সাল পর্যন্ত সরকারই তাঁকে বেতন দিয়েছেন।

তখন অবশ্য সরকার বদলে তৃণমূল সরকার মসনদে বসে। সেই চাকরিই পুনর্বহালের জন্যে আবেদন করেছিলেন তিথি অধিকারী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সেই মামলায় চাকরি প্রাপক তিথি অধিকারীর চাকরি পুনর্বহালের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করার সবুজ সঙ্কেত দিয়েছেন। বিচারপতির পর্যবেক্ষণ, এইভাবে সরকারি কোষাগার থেকে টাকা অনৈতিক ভাবে বিলি করা যায় না। পাশাপাশি বিচারপতি আরও জানালেন, রাজ্য চাইলে এমন অনৈতিক কাজের তদন্ত শুরু করে সত্য উদঘাটনের পথে হাঁটতে পারে।

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!