কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ, শুরু আরজি কর মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসেই আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার ফাইল খুলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ওই মামলায় কাজ করা তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন তিনি। এবার কলকাতা হাইকোর্ট বিশেষ ডিভিশন গঠন করল। প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে এই বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। আবার নতুন করে শুরু হতে চলেছে আরজি কর মামলা। আর তাই আজ, শনিবার আরজি কর মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ায় এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড় নিল বলে মনে করা হচ্ছে।

এদিকে সময়ের অভাবে আরজি কর ঘটনার নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কয়েকদিন আগে বিচারপতি রাজাশেখর মান্থা ব্যক্তিগত কারণ দেখিয়ে আচমকা এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ানোর পর মামলাটি সরাসরি চলে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আরজি কর মামলার শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি বেঞ্চ গঠন করা হয়েছে। এই মামলা বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠালেন প্রধান বিচারপতি সুজয় পাল। এবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার শুনানি হবে।

অন্যদিকে আগামী সোমবার এই নবগঠিত বেঞ্চে মামলার প্রথম শুনানির সম্ভাবনা রয়েছে। আরজি কর কাণ্ডের দিকে গোটা রাজ্যবাসী চাতকের মতো তাকিয়ে আছেন। তাই এই স্পর্শকাতর মামলার সুবিচারের স্বার্থে ও সত্য উদঘাটনে এমন একটি নির্দিষ্ট বেঞ্চের কাছে তার শুনানি হওয়া প্রয়োজন, যারা মামলার গভীরতা বুঝে পর্যাপ্ত সময় দিতে সমর্থ হবেন। এই মামলায় এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মূল আসামি সঞ্জয় রায় এবং প্রয়োজনে সন্দেহভাজন অন্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নির্যাতিতার মা–বাবার দায়ের করা দু’টি অতিরিক্ত হলফনামার প্রেক্ষিতে সিবিআইকে রিপোর্ট জানানোর নির্দেশ দিয়েছিল। গত মঙ্গলবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয় সিবিআই। তার পরই মামলাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

এছাড়া আইনি লড়াইয়ের এই টানটান উত্তেজনার মধ্যেই আদালত কক্ষে রাজ্য সরকারের পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে এক বড় পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। আরজি কর কাণ্ডের সামগ্রিক রহস্যভেদে রাজ্য সরকার সম্ভবত একটি উচ্চপর্যায়ের জুডিশিয়াল কমিশন বা বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এলে বিজেপি আরজি কর মামলার ফাইল খুলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে। আর রাজ্যে নতুন সরকার গঠনের পর এই জুডিশিয়াল কমিশন গঠনের তোড়জোড় সেই পূর্বঘোষিত প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে।

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

‘৯৫ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সরে যেতে দ্বিধা বোধ করবে না’, সতর্কবার্তা সঙ্ঘের

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানুন স্ট্যাটাস চেকের নিয়ম