RG Kar দুর্নীতি মামলায় সন্দীপদের জামিন নাকচ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর (RG Kar) হাসপাতালে দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh)–সহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta-high Court)। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ। জামিনের আবেদন খারিজ করতে গিয়েছে সিবিআই-র চার্জশিটের অংশ উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, অধ্যক্ষ পদে থাকার সময়ে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) ওপরে দায়িত্ব ছিল স্বচ্ছ ও নিয়মমাফিক জিনিসপত্র কেনা, আর্থিক বিধি মেনে চলা এবং সরকারি তহবিলের সঠিক ব্যবহার করা। কিন্তু নিয়ম পালন করা হয়নি। সিবিআই চার্জশিটে অভিযোগ, সন্দীপ ঘোষ নিজের পদের অপব্যবহার করেছিলেন। নিজের ঘনিষ্ঠদের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দিয়েছিলেন। বর্তমানে তাঁরা জেলবন্দি রয়েছেন। এবার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচার এখনও যেহেতু চলছে, তাই অভিযুক্তদের জামিন দিতে নারাজ আদালত। জানা গিয়েছে, অভিযুক্তদের জামিন দিলে প্রভাব পড়তে পারে বিচারপ্রক্রিয়ায়। কারণ জামিন দেওয়া হলে যাঁদের সাক্ষ্য নেওয়া বাকি রয়েছে, তাতে প্রভাব পড়তে পারে। সেই কারণে বিচারে কোনও ক্ষতি এড়াতেই জামিন নাকচের সিদ্ধান্ত নিয়েছে আদালত। 

গতবছর আরজি কর হাসপাতালের ভিতরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দুর্নীতির একাধিক বিষয় সামনে আসে। নাম জড়ায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। পাশাপাশি অভিযোগ রয়েছে আফসার আলি, বিপ্লব সিং, সুমন হাজরা ও আশিস পাণ্ডের বিরুদ্ধে। এরা সকলেই এখন জেলবন্দি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর দুর্নীতির তদন্ত করছে সিবিআই। সেই দুর্নীতি মামলার চার্জগঠন হয়েছে।

 

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর