বৌবাজার বিস্ফোরণে আজীবন সাজাপ্রাপ্তের মুক্তির নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের যুক্তিকে মান্যতা দিয়ে ৩২ বছর আগে ১৯৯৩ সালের বৌবাজার বোমা বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত মহম্মদ খালিদের মুক্তির নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতির নির্দেশ সোমবার (২২ সেপ্টেম্বর) খারিজ করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদি। রাজ্য সরকারের ‘সেনটেন্স রিভিউ বোর্ড’ ২০২৩ সালে এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল তা যুক্তিসঙ্গত ছিল বলেই  মনে করেছেন বিচারপতিরা। তাই একক বেঞ্চের মুক্তির নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে।

১৯৯৩ সালের ১৫ মার্চ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বৌবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ি। ওই বাড়ির মালিক ছিলেন সাট্টা ডন রশিদ খান। যিনি ত‍ৎকালীন শাসকদল সিপিএমের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন বলে অভিযোগ। পাশাপাশি মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও যোগাযোগ ছিল তার। ওই ভয়াবহ বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অসংখ্য। বিস্ফোরণের ঘটনায় চাপে পড়ে যান ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মহাকরণ ও কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের ঢিল ছোড়া দুরত্বে অবস্থিত ওই বাড়িটিতে কিভাবে আরডিএক্স-সহ অন্যান্য ভয়াবহ বিস্ফোরক মজুত রাখা হল সেই প্রশ্নও ওঠে।

সমালোচনার মুখে পড়ে বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে রশিদ খানের পাশাপাশি তার অন্যতম সাগরেদ খালিদকে গ্রেফতার করে পুলিশ। ২০০১ সালে বিশেষ আদালত (টাডা কোর্ট) রশিদ, মহম্মদ খালিদ, গুলজার, পান্না জইসোয়ার, মোর্তজা ও খালিদকে আজীবন কারাদণ্ডের সাজা শোনায়। গ্রেফতারের পরে প্রায় ৩২ বছর ধরে জেলে রয়েছেন খালিদ। মাঝে কয়েক বার তাঁকে প্যারোল দেওয়া হয়। তাঁর বয়স হয়েছে, শরীরও খারাপ এমন যুক্তিতেই আগাম মুক্তি চেয়েছিলেন। গত বছর হাইকোর্টে ওই আর্জি জানিয়ে মামলা দায়ের করেছিলেন। এর পরে সিঙ্গল বেঞ্চ তাঁর আবেদন মঞ্জুর করে।

কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশ। তাদের যুক্তি, ওই বোমা বিস্ফোরণের ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে। খালিদ একজন গুরুতর অপরাধে দোষী। কুখ্যাত অপরাধী রশিদের ঘনিষ্ঠ সহযোগী। ফলে খালিদ মুক্তি পেলে আবার অপরাধে জড়িয়ে পড়তে পারেন, তাতে সমাজের ক্ষতি হতে পারে। এমনকি, তাঁর মুক্তি নিয়ে মামলার সাক্ষীরা পর্যন্ত ভয় পাচ্ছেন। এদিন কলকাতা পুলিশের যুক্তি মেনে খালিদের মুক্তির নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতি তাদের পর্যবেক্ষণে বলেছেন, ‘আজীবন কারাদণ্ড’ মানে সারা জীবনের জেল। অকাল মুক্তি কোনও অধিকার নয়, শুধু আবেদন করার সুযোগ। পুলিশের যুক্তি মেনে ‘সেনটেন্স রিভিউ বোর্ড’ যে হেতু আবেদন খারিজ করে দিয়েছে। তাই আদালত ওই সিদ্ধান্তকেই সমর্থন করছে।’

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা