বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

তৃণমূল জমানার ১২,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগের ফলপ্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানার ১২,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগের ফলপ্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আদালত সূত্রের খবর, পাবলিক নোটিশে হাইকোর্টের বিচারাধীন মামলার ভবিষ্যতের ভিত্তিতে কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করছে।

এই মামলার পরবর্তী শুনানি ১১ সেপ্টেম্বর। ২০২৪ সাল থেকে চলছে এই মামলা। যখন ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের নভেম্বরে নিয়োগ পরীক্ষা হয়। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিয়োগের ইন্টারভিউও হয়ে যায়। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। আদালতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জানান মামলাকারীরা। সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। পরীক্ষার ফল ও মেধাতালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন চাকরি প্রার্থীরা। আজ সেই নিয়োগের ফলাফলে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে মামলাটি শুনানি ওঠে। সেখানে মামলাকারী সুদীপ্ত চক্রবর্তীর জানান, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি (EWS)-র সংরক্ষণ সংক্রান্ত নির্দেশিকা মানা হয়নি। যদিও এই প্রথম নয়, পূর্বতন সরকারের আমলে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে গরমিলের অভিযোগ উঠেছে। শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ থেকে পুরসভায় নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তা নিয়ে মামলাও হয়েছে আদালতে। এদিন প্রাক্তন তৃণমূল সরকারের তৈরি করা উচ্চপ্রাথমিক কর্মশিক্ষা ও শারীরশিক্ষা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তিও প্রত্যাহার করছে বর্তমান রাজ্য সরকার। যেখানে ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল প্রাক্তন তৃণমূল সরকার৷ তৃণমূল জমানার সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করছে রাজ্য সরকার। আজ বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চে এই কথা জানানো হয়েছে। 

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা