৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

৮০৫ জনের নম্বরে কারচুপি হয়েছিল বলে স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না।

উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৯৫২ জন শিক্ষকের উত্তরপত্র উদ্ধার করেছিল। তার মধ্যে ৮০৫ জনের নম্বরে কারচুপি হয়েছিল বলে স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এদের মধ্যে ৬১৮ জনকে ইতিমধ্যে বরখাস্ত করেছে এসএসসি। নবম – দশম দুর্নীতিতে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেও তাদের মামলায় যুক্ত করার কোনও নির্দেশ দেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ জানায় ৮০৫ জনের ওএমআর শিট যে বিকৃত করা হয়েছে তা প্রমাণিত। তাই তাদের বরখাস্ত করতে হবে এসএসসি-কে। এরপর চাকরিহারারা কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। আদালত তাদের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে। অবশেষে বুধবার রায়দান করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য আদালতে চাকরি হারানো প্রার্থীরা যুক্তি দিয়েছিলেন, আদালত শুধু সিবিআইয়ের উদ্ধার করা উত্তরপত্রের ভিত্তিতেই সমস্ত রায় দিচ্ছে। যদিও ওই উত্তরপত্র আসল কি না, তারই কোনও নিশ্চয়তা নেই। আবেদনকারীদের আইনজীবীরা আদালতে বলেন, কমিশন নিজেই বলছে আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। তা হলে বুঝতে হবে সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে তা ‘মিরর ইমেজ’। অর্থাৎ, কেন্দ্রীয় গোয়েন্দাদের উদ্ধার করা নথি মূল নথি নয়। তার পরও সেই নথির ভিত্তিতেই সব কিছু করা হচ্ছে বলে যুক্তি দেন তাঁরা।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১