পুরভোট নিয়ে কমিশনের হলফনামা চাইল হাইকোর্ট

সমাজকর্মী বিমল ভট্টাচার্য পুরভোট পিছিয়ে দিতে এই মামলা দায়ের করেছেন। মামলা করা হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই জনস্বার্থ মামলাতেই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইল। আগামী সোমবারের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি রয়েছে রাজ্যের চারটি পুরনিগমের নির্বাচন। এই ৪টি পুরনিগম হল বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি। কিন্তু রাজ্যে এখন দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় পুরভোট হলে তা আরও বাড়তে পারে বলে রাজ্যের নানান মহল থেকেই আশঙ্কার বার্তা দেওয়া শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা যার মূল বিষয় পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি। ইতিমধ্যেই আদালতে সেই মামলা গৃহীতও হয়েছে। শুক্রবার এই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইল। আগামী সোমবারের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

জানা গিয়েছে, সমাজকর্মী বিমল ভট্টাচার্য পুরভোট পিছিয়ে দিতে এই মামলা দায়ের করেছেন। মামলা করা হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি আগেই দিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডে নির্বাচন হবে। সেই লক্ষ্যেই এই চার পুরনিগমেই জোর কদমে প্রচার চলছে। যদিও সেই প্রচার চালাতে রাজ্য নির্বাচন কমিশনও বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। কিন্তু রাজ্যের চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সবাই দাবি তুলেছেন, কোভিড ঠেকাতে ভোট থেকে মেলা সবই বন্ধ করা হোক। যদিও কমিশনের দাবি, যে চার পুরনিগমে ভোট হচ্ছে সেখানে সংক্রমণ কম। তাই ভোট করাতে বাধা নেই। এখন দেখার বিষয় মঙ্গলবার আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

‘ওদেরকে আচ্ছামতো পিটিয়ে দেব’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল