রবিবাসরীয় সকালে হুডখোলা জিপে ভোট প্রচার, বিধাননগরের মানুষকে কী বার্তা দিলেন সুজিত?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বঙ্গে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়েছে আগেই। ভোটের দিনক্ষন ঠিক হয়ে গিয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যের বিধানসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারের ময়দান কাঁপাচ্ছেন। নিজের নিজের কেন্দ্রে অভিনব প্রচার করতেই ব্যস্ত তাঁরা। রবিবাসরীয় সকালে হুড খোলা জিপে চড়ে প্রচার সারলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। তাঁর কথায়, ‘এবারেও আমরা বিপুল ভোটে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়ব। আমরা আশাবাদী।’

এদিন সল্টলেক ১ নম্বর গেটের কাছে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড ও সুজিত বসুর ছবির কাট আউট। এছাড়াও দলীয় পতাকা তো আছেই। আগে থেকেই পোস্টার ও ফুল দিয়ে সুসজ্জিত ছিল ট্যাবলো। ঢাক, ঢোল, ধামসা, মাদল নিয়ে নাচ ও গানের মধ্যে দিয়ে বিধাননগরের তৃণমূল প্রার্থীকে স্বাগত জানান তাঁর অনুগামীরা। সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ সুজিত জিপে উঠে প্রচার শুরু করেন। রাস্তার দু-পাশ থেকে সুজিতকে দেখার জন্যে ভিড় জমতে থাকে। কেউ বাড়ির বারান্দা থেকে তো কেউ আবার ছাদ থেকে। ফুলের মালা পরিয়ে  দেন কেউ কেউ। সেই সঙ্গে ফুলের তোড়া নিয়ে তাঁর কাছে এগিয়ে  গিয়েছেন অনেকেই। শুধু তাই নয়, কিছু কিছু বাড়ির বারান্দা থেকে এমন ভাবে ফুল ছোড়া হচ্ছিল হুড খোলা জিপের দিকে, যেন মনে হচ্ছিল পুষ্পবৃষ্টি হচ্ছে। এইসব কিছুর মধ্যেই সুজিত বসু হাত জোড় করে হাসিমুখে সবার থেকে ভোট চেয়ে নিচ্ছিলেন। বহু পথচলতি মানুষ এই প্রচারে অংশগ্রহণ করেন।

প্রচার পর্বের মাঝেই সুজিত বসু জানান, ‘এবারে আমাদের লড়াই কঠিন নয়। মানুষ তৃণমূলকে ভালোবাসে। তাঁরা জানে কাকে ভোট দিতে হবে। রাস্তায় এত ভিড় দেখে নিশ্চয় বুঝতে পারছেন, কীভাবে সাধারণ মানুষ আমাদেরকে চাইছে। এবারেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে বাংলায় সরকার গড়বে। আমি এবং আমাদের দল একদম আশাবাদী। বিজেপির কাজ মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো। ওইসব কাজ আমরা করিনা।’ এখন দেখার বিষয় ভোটের ফলাফল কী কথা বলে। সেইদিকেই নজর রাজ্যবাসীর।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা