বিপুল পরিমাণ ইলিশ শহরের বাজারে, রবিবার থলেতে পুরতে পারবেন ম‍ৎস্যপ্রিয় বাঙালি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গের মৎস্যজীবীদের জালে ধরা পরল প্রচুর পরিমাণ ইলিশ মাছ। গত কয়েকদিনে প্রায় ৩০০ টন ইলিশ (Ilash)নিয়ে উপকূলের দিকে ফিরছে একাধিক ট্রলার। ইলিশের মৌসুম শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত চার হাজার টন মাছ এসেছে উপকূলে। আগামী সপ্তাহে ফের সমুদ্রে আবহাওয়া খারাপ হবে এই সতর্কবার্তা পেয়ে একাধিক ট্রলার গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে। ইতিমধ্যে অনেক ট্রলার ফিরে এসেছে বিপুল পরিমাণ ইলিশ মাছ নিয়ে। গত কয়েকদিনে গভীর সমুদ্রে জাল ফেলে ৩০০ টন ইলিশ মাছ পেয়েছেন মৎস্যজীবীরা(Fisherrman)। ইলিশের মরশুম শুরু হওয়ার পর এখনো পর্যন্ত চার হাজার টন মাছ এসেছে বাজারে।

এই বিপুল পরিমাণ ইলিশ পেয়ে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। ইলশে গুড়ি বৃষ্টি ও পূবালী হাওয়ার টানে মাছ ধরা পড়েছে জালে। যে মাছগুলো ধরা পড়েছে তার সাইজ ও বেশ ভালো। তবে ধীরে ধীরে সমুদ্রে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় মৎস্যজীবীদের উপকূল মুখী হতে হয়েছে। না হলে আরও ইলিশ মাছ তারা পেতেন এমনটাই মনে করছেন। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন বেশিরভাগ ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজি। গত চার বছর ধরে সমুদ্রে এত পরিমাণ ইলিশ মাছের ঝাঁক এর আগে কখনো দেখা যায়নি।

বাজারে এই ইলিশ মাছের দাম ভালোই মিলবে বলে তারা মনে করছেন। মৎস্যজীবীরা মনে করছেন এইরকম বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়লে পুজোর আগে বাজার ভরে উঠবে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহে বঙ্গে উপকূল এলাকার সমুদ্রে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই আবহাওয়ার সতর্কতার কথা মাথায় রেখে শনিবার থেকে ট্রলার গুলি ফিরে এসেছে উপকূলে। রবিবারের বাজারে চওড়া পেটের ইলিশ মাছ ব্যাপকভাবে মিলবে বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির