নারদ কেলেঙ্কারি তদন্তে ফের ম্যাথুকে তলব সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে নারদ কেলেঙ্কারি তদন্তে ফের ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠাল সিবিআই। আগামী বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসতে বলা হয়েছে। সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে। সেই তথ্যের ওপর ভিত্তি করেই ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সিবিআই সূত্রে খবর, ম্যাথুকে আগামী বুধবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, ম্যাথু স্যামুয়েল নারদকাণ্ডে স্ট্রিং অপারেশনে বেশ কিছু ভিডিও সিবিআইকে জমা দিয়েছেন, কিছু ভিডিও ফুটেজ এখনও সিবিআইকে দেননি। পাশাপাশি সিবিআইয়ের হাতে আরও বেশ কিছু তথ্যও এসেছে। তাই তদন্তকারীরা মনে করছেন ম্যাথুকে ফের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। সম্প্রতি সিবিআইয়ের তরফে ম্যাথুকে একটি চিঠি পাঠানো হয়। তবে ম্যাথু আগামী বুধবার সিবিআই দফতরে আসতে পারবেন কিনা, সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছিল। কিন্তু সেবার ম্যাথু স্যামুয়েল হাজিরা দেননি। এবার ম্যাথু স্যামুয়েল সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা এখন সেটাই দেখার। উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে নারদ স্ট্রিং অপারেশনের একটি ভিডিও প্রকাশ্যে আসে। জানা যায়, ২০১৪ সালে লোকসভা ভোটের আগে সেই ভিডিও তোলা হয়েছিল। গোপন ক্যামেরায় সেই সময় তৃণমূলের অনেক নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা যায়। সেই নেতা-নেত্রীদের মধ্যে রয়েছেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে সেই সময় তিনি অবশ্য তৃণমূলে ছিলেন। যে সংস্থার তরফে সেই ভিডিওটি তোলা হয়েছিল, তার নাম নারদ নিউজ। সেই নারদ নিউজের সেই সময়কার কর্নধার ছিলেন ম্যাথু স্যামুয়েল।  

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ