তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের সিবিআইয়ের

গত ২০১১ সালের মে মাসে খুন হতে হয়েছিল পরিবেশবিদ তপন দত্তকে। চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত (TAPAN DUTTA) হত্যাকাণ্ডে (MURDER CASE) নতুন করে এফআইআর (FIR) দায়ের করল সিবিআই (CBI)। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এই তদন্তের ভার তুলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। আদালতের নির্দেশ ছিল, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২০১১ সালের মে মাসে খুন হয়েছিলেন তপন দত্ত। চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। জলা জমি ভরাট করার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তপন দত্ত। অনুমান তার জেরেই খুন হতে হয়েছিল তাঁকে।

স্ত্রী প্রতিমা দত্ত’র দাবি, ডানকুনির একটি জলাভূমি ভরাট করে কারখানা গড়ে তোলার প্রতিবাদ জানিয়েচ্ছিলেন তপনবাবু। পাশাপাশি হাওড়া জেলার বালি-জগাছা ব্লকে ৬ নম্বর জাতীয় সড়কের ধারেও একের পর এক জলাভূমি দখল করে কারখানা ও আবাসন তৈরির ঘটনাতেও প্রতিবাদ করেছিলেন তপনবাবু। তার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তপনবাবুর স্ত্রীর।

২০১১ সালের ৬ মে, বালি লেভেল ক্রসিংয়ের সামনে তপনবাবুকে খুন করা হয়। ঘটনার পরে বালি থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তাতেও কারও নাম ছিল না। পরে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং দু’জন সাক্ষীর গোপন জবানবন্দির ভিত্তিতে সাত জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ৫ জন হল রমেশ মাহাতো, ষষ্ঠী গায়েন, সুভাষ ভৌমিক, কার্তিক দাস ও অসিত গায়েন। এই ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি ২০১১-র ৩০ অগাস্ট প্রথম চার্জশিট জমা দিয়েছিল হাওড়ার নিম্ন আদালতে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান